শনিবার ● ১৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● গুরুদাসপুরে মুক্তির হয়রানী থেকে মুক্তি চান প্রাক্তন স্বামী      ● বিদ্যুতের তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু      ● ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা অনিশ্চিত      ● নীলফামারীতে পুলিশ - ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত      ● চৌদ্দগ্রাম পাশাকোটে ইছালে ছাওয়াব মাহফিল সম্পন্ন, আখেরি মোনাজাতে মুসল্লিদের ঢল      ● সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালের আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত      ● ডায়াবেটিস প্রতিরোধে সামাজিক আন্দোলনের আহ্বান প্রতিমন্ত্রীর      ● ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর      ● নগরীর চকবাজারে ফায়ার সার্ভিসের মহড়া      ● জমজমাট ফাইনালে পর্দা নামল ‘এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর      ● বাঁশখালীতে যমজ দুই কন্যাসন্তানকে শ্বাসরোধে হত্যার পর বাবার আত্মহত্যা       ● ঝালকাঠির দুই বিচারক হত্যার ২১ বছর: স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও শোক র‍্যালি      
এনডিটিভির প্রতিবেদন
হাসিনার পথেই হাঁটলেন অলি, নেপালকে পথ দেখাল বাংলাদেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৫ পিএম

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। মাত্র এক বছরের মাথায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী  শেখ হাসিনার পতনের সঙ্গে মিল খুঁজে পেয়েছে ভারতের গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালান। জনগণের দাবিকে উপেক্ষা করেই তিনি নিজের পতন ডেকে এনেছিলেন। নেপালের প্রধানমন্ত্রীর ক্ষেত্রেও ঘটল একই পরিণতি। আজ ৯ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার পর আন্দোলনের মুখে তাকেও ক্ষমতা ছাড়তে হলো। 

তরুণ প্রজন্মের নেতৃত্বে আন্দোলন
বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে রূপ নেয়। নিরাপত্তা বাহিনীর দমন-পীড়ন ও প্রাণহানি সত্ত্বেও শিক্ষার্থীরা পিছু হটেনি।

নেপালেও আন্দোলনের নেতৃত্ব দেয় তরুণ প্রজন্ম, যাদের বলা হচ্ছে "জেন জি"। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধের প্রতিবাদ থেকেই দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের মধ্যে “#নেপো_কিডস” স্লোগান ব্যাপক জনপ্রিয় হয়।

অধিকার আর সুযোগের লড়াই
বাংলাদেশে মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থার বিরুদ্ধে শিক্ষার্থীদের ক্ষোভই ছিল আন্দোলনের কেন্দ্রবিন্দু। আদালতের একটি রায় সেই ক্ষোভকে তীব্র করে তোলে, যা পরবর্তীতে সরকার পতনে রূপ নেয়।

নেপালে বিক্ষোভকারীদের অভিযোগ ছিল, রাজনৈতিক নেতারা ও তাদের পরিবার দুর্নীতি করে বিলাসবহুল জীবনযাপন করছে, অথচ সাধারণ মানুষ বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত।

দমন-পীড়ন ব্যর্থ
বাংলাদেশে আন্দোলন দমাতে গিয়ে প্রায় দেড় হাজার মানুষের প্রাণহানি ঘটে। কিন্তু প্রাণহানি আন্দোলনকে দমাতে পারেনি, বরং তা সারা দেশে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত শেখ হাসিনাকে পালাতে হয়।

নেপালেও একই চিত্র। প্রথমে কঠোর দমন শুরু হলেও ১৯ জনের মৃত্যুর পর আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। শেষ পর্যন্ত ক্ষমতা ছাড়ার বিকল্প ছিল না অলির সামনে।

স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  হাসিনা   পথে   হাঁটলেন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close