প্রকাশ: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ৪:২৫ পিএম

নীলফামারীতে বিচারিক কার্যক্রম আরও গতিশীল করা এবং বিচার বিভাগ ও পুলিশের মধ্যে পারস্পরিক সমন্বয় জোরদারকরণের লক্ষ্যে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স’ অনুষ্ঠিত হয়েছে। জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারীর সিনিয়র জেলা ও দায়রা জজ জিয়া উদ্দিন মাহমুদ। চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ মার্জিয়া খাতুন-এর সভাপতিত্বে কনফারেন্সে বিচারিক প্রক্রিয়া ত্বরান্বিতকরণ, মামলার তদন্ত ও বিচার কাজের মধ্যকার ব্যবধান কমানো এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সুসম্পর্ক বজায় রেখে আইনি সেবা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে
উপস্থাপন করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান ও রায়হানুল হাসান চৌধুরী।
কনফারেন্সে উপস্থিত ছিলেন, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেন,জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনীম আওন,জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান, ফয়সাল আহমেদ, সিভিল জজ ইশতিয়াক আহম্মেদ,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) এ.বি.এম. ফয়জুল ইসলাম
,নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন, নীলফামারী জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবু ইকবাল পাশা, নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ জিল্লুর রহমান,সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল করিম,জলঢাকা থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল আলম,কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল গফুর,ডোমার থানার অফিসার ইনচার্জ ফেরদৌস আলম সরকার,ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলামসহ পুলিশ ও বিচার বিভাগের কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠায় পুলিশ ও ম্যাজিস্ট্রেসির যৌথ ও সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মামলাজট নিরসন এবং দ্রুততম সময়ে বিচারপ্রার্থী সাধারণ মানুষকে আইনি সহায়তা পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
স্বদেশ প্রতিদিন/এস পি