প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩৪ পিএম আপডেট: ০৯.০৯.২০২৫ ১০:১১ PM

প্রতীকী ছবি
বগুড়ার ধুনট উপজেলার পেচেরপাড়া গ্রামে বোনের বাড়ি বেড়াতে গিয়ে এক স্কুলছাত্রীর (১৩) দুলাভাইয়ের ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সুলতানহাটা পেচেরপাড়া গ্রামের দিপু প্রামানিকের ছেলে ইউসুব আলী (২৫)।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর বড়বোন ডাক্তার দেখানোর জন্য ধুনট বাজারে যাওয়ার সুযোগে দুলাভাই তাকে ঘরের ভেতর নিয়ে গলায় ছুরি ধরে একাধিকবার ধর্ষণ করেন। অতিরিক্ত রক্তক্ষরণে স্কুলছাত্রী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে ইউসুব আলী তাকে দ্রুত ভ্যানে করে বাবার বাড়ি রেখে যান। পরে ভুক্তভোগী স্বজনদের কাছে ঘটনার বর্ণনা দেয়। তখন পরিবারের লোকজন তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই বাদী হয়ে ইউসুব আলীর বিরুদ্ধে ৩১ আগস্ট বগুড়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল ২ এ মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ধুনট থানায় এফআইআর হিসেবে প্রেরণ করেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ‘আদালতের আদেশে থানায় এফআইআর করা হয়েছে। এ মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
স্বদেশ প্রতিদিন/শাহো