প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৮ পিএম

সংগৃহীত ছবি
শিবিরকে ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছে উমামা ফাতেমার প্যানেল স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যে। তাদের অভিযোগ, শিবিরের প্রার্থীদের ভোটকেন্দ্র প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হলেও বাকিদের দেওয়া হচ্ছে না।
বিকেল পৌনে ৪টার দিকে ঘটনার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বিক্ষোভ করেছে প্যানেলটির বিভিন্ন পদপ্রার্থীরা। বিক্ষোভের সময় ‘শিবিরের নির্বাচন মানি না, মানব না’ স্লোগান দেয় হয়।
এর আগে শিবিরের বিরুদ্ধে দুটি ছবির প্রমাণ ফেসবুকে দিয়ে উমামা লিখেছেন, ‘ড. মুহাম্মদ শহীদুল্লাহ হলের ভোটকেন্দ্রের বাইরে এই লিফলেটগুলা দেওয়া হচ্ছে। যার এক প্রান্তে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীদের তালিকা আর অপর প্রান্তে হলের স্বতন্ত্র পরিচয়ে নির্বাচন করা প্রার্থীদের তালিকা। গুঞ্জন শোনা গেছে এই লিস্টটি পোলিং বুথের ডেস্কের নিচে ছড়ানো আছে।’
স্বদেশ প্রতিদিন/শাহো