মঙ্গলবার ● ১০ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অর্থায়নের বিতর্ক দিয়ে শুরু হলো কপ-৩১ জলবায়ু সম্মেলন      ● রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে      ● তথ্যসেবা ও জনপ্রিয়তায় এগিয়ে স্বদেশ প্রতিদিন : মজিবুর রহমান চৌধুরী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ       ● গণহত্যার পর পাসপোর্ট-এনআইডি চাওয়া লজ্জাহীনতার নতুন নমুনা : রিজভী      ● ফেব্রুয়ারির আগে হচ্ছে না পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      ● টিএসসিতে ককটেল বিস্ফোরণ, দুইজনকে আটক করল ছাত্রদল      ● অক্টোবরে কমেছে মূল্যস্ফীতি       ● বাড়ির গেটের সামনে এসএসসি পরীক্ষার্থীকে বখাটে কিশোরের ছুরিকাঘাত      ● চন্দ্রায় আজমেরী পরিবহনের বাসে আগুন      ● কোর্ট ম্যারেজ সম্পর্কে ইসলাম কী বলে?      ● চীনে বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের প্রাণহানি      
নেপালের পার্লামেন্টে আগুন, বিক্ষোভে উত্তাল দেশ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৭ পিএম

নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগের পর দেশের পার্লামেন্টে প্রবেশ করেছেন শত শত বিক্ষোভকারী। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভকারীরা পার্লামেন্টের মূল ভবনে আগুন ধরিয়ে দেয়। আন্দোলন তীব্র হওয়ায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ওই দিনে পদত্যাগে বাধ্য হন। 

গত সোমবার বিক্ষোভকারীরা পার্লামেন্টে প্রবেশের চেষ্টা করেন। এ সময় আইনশৃঙ্খলাবাহিনী তাদের লক্ষ্য করে গুলি চালায়। এই ঘটনায় অন্তত ১৯ জন নিহত হন। তরুণদের গুলি করে মারার খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে। মঙ্গলবার সকাল থেকেই কারফিউ উপেক্ষা করে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে।

নেপালের পার্লামেন্ট সেক্রেটারিয়েটের মুখপাত্র ইকরাম গিরি নিশ্চিত করেছেন যে, শত শত মানুষ পার্লামেন্টের ভিতরে ঢুকে মূল ভবনে আগুন ধরিয়ে দিয়েছে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠেছে এবং দেশের রাজনীতিতে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে।



স্বদেশ প্রতিদিন/ আরএফ 





আরও সংবাদ   বিষয়:  নেপাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close