বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি ১ ডিসেম্বর থেকে বিলুপ্ত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শিক্ষা মন্ত্রণালয় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি আগামী ১ ডিসেম্বর থেকে বিলুপ্ত করার পরিপত্র জারি করেছে। 

আজ সোমবার (৮ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি মাধ্যমিক-১ শাখা এই পরিপত্র জারি করেছে।

পরিপত্রে বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাসহ অন্যান্য বোর্ডের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান) গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি সম্পর্কিত প্রবিধানমালা, ২০২৪ (৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী) অনুযায়ী ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৫(২) এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৪(২) ধারা অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক বা নিয়মিত কমিটি গঠনের ক্ষেত্রে শিক্ষা বোর্ডগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত বছরের ১৮ নভেম্বর প্রজ্ঞাপনের ভিত্তিতে যেসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে গঠিত অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে বা চলমান রয়েছে, তাদের ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন করা আবশ্যক। যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে এখনও অ্যাডহক কমিটি গঠিত হয়নি, তাদের আগামী ১৫ দিনের মধ্যে অ্যাডহক কমিটি গঠন করতে হবে এবং ৩০ নভেম্বরের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে হবে।

উল্লেখ্য, সকল অ্যাডহক কমিটি ১ ডিসেম্বর থেকে বিলুপ্ত হবে। কমিটি গঠনে ব্যর্থ হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধান দায়ী থাকবেন এবং বিধিমতো ব্যবস্থার আওতায় আসবেন।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close