বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শেরপুরে পরিত্যক্ত দরবার থেকে নারীর মরদেহ উদ্ধার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪০ AM

শেরপুর সদর উপজেলার একটি পরিত্যক্ত দরবারের তৃতীয় তলা থেকে রিনি বেগম (৩২) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের বদরুদ্দোজা হায়দার ওরফে দোজা পীরের দরবারের মূল গেটসংলগ্ন বহুতল ভবন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঘটনাস্থল থেকে জানা যায়, মৃত রিনি বেগমের বাবার বাড়ি জামালপুর সদর উপজেলার বাউরামারীতে এবং শ্বশুরবাড়ি শেরপুরের চরজঙ্গলদী এলাকায়।

আরো জানা যায়, প্রায় ৯ মাস আগে দোজা পীরের দরবারে স্থানীয় মুসল্লিদের সঙ্গে সংঘর্ষ, হামলা, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন নিহতসহ উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন এবং ৪–৫টি মামলা দায়ের করা হয়।

এরপর থেকেই দরবারটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। যদিও মামলাগুলোর আপস-মীমাংসা হয় প্রায় দুই মাস আগে, কিন্তু পীর বা তার অনুসারীরা দরবারে ফিরে আসেননি।

স্থানীয়রা রোববার দুপুরে দরবারের তৃতীয় তলা থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করলে  সেখানে গিয়ে বোরকা পরিহিত অবস্থায় একটি নারীর মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন।

খবর পেয়ে শেরপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের ধারণা, মৃতদেহটি অন্তত দুই দিন আগের, এবং তাতে পচন ধরেছে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন অপেক্ষা করতে হবে। মৃত নারীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তার পরিচয় ও ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ চলছে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  শেরপুর   পরিত্যক্ত   দরবার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close