বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হজ্জ উপলক্ষে বগুড়ায় সায়েম ট্রাভেলসের হাজী সম্মেলন অনুষ্ঠিত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৬ AM

আসন্ন ২০২৬ সালের পবিত্র হজ্জকে সামনে রেখে বগুড়া শেরপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার (৬ সেপ্টেম্বর) দিনব্যাপী উত্তরবঙ্গের প্রথম হজ্জ ট্রাভেলস এজেন্সি সায়েম ট্রাভেলস এন্ড ট্যুরস ইন্টারন্যাশনালের আয়োজনায় প্রায় ৫০০’র অধিক হাজীর অংশগ্রহণে সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মাওলানা আব্দুর রশিদের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন সায়েম ট্রাভেলসের সত্ত্বাধিকারী, মক্কা প্রবাসী মো. আব্দুল মান্নান। তিনি আসন্ন হজ্ব পালনের জন্য করণীয় বিষয় ও প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত সেবাসমূহ তুলে ধরেন।

মান্নান বলেন, ‘প্রতিবছর অসংখ্য হজ্জ যাত্রী দালাল বা অনলাইন দুর্নীতিগ্রস্ত এজেন্সির ফাঁদে পড়ে নানা ঝামেলা ও হয়রানির শিকার হন। পাসপোর্ট জটিলতা ও তথ্য বিভ্রান্তির কারণে অনেকে হজ্বে যেতে পারেন না। তাই তাঁরা পর্যায়ক্রমে মতবিনিময় সভার আয়োজন করছেন, যাতে হাজীরা যেন কোনো জটিলতায় না পড়েন।’

তিনি আরও জানান, সরকার নির্ধারিত মূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সায়েম ট্রাভেলস বগুড়া থেকে মানসম্মত সেবা প্রদানে কাজ করছে। হাজীদের চাহিদা ও সাধ্য অনুযায়ী সব ধরণের প্যাকেজের সুবিধা রয়েছে।

সম্মেলনে উপস্থিত অভিজ্ঞ হাজীরা জানান, বিভিন্ন অনভিজ্ঞ প্রতিষ্ঠান কম দামে প্রলোভন দেখিয়ে হাজীদের প্রতারণার শিকার করে থাকে। দীর্ঘ ৪২ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সায়েম ট্রাভেলসকে তারা বিশ্বাসের সঙ্গে দ্রুততম সময়ে রেজিস্ট্রেশন করার আহ্বান জানান।

এজেন্সির নিজস্ব আবাসন ব্যবস্থা পবিত্র হারাম শরীফ থেকে মাত্র ৩০০ মিটার থেকে ১ হাজার মিটার দূরে অবস্থিত যা অত্যন্ত প্রশংসনীয়। এছাড়াও হাজীরা প্রতিদিন হারামের মসজিদে তাহাজ্জুদসহ পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সুযোগ পাচ্ছেন, যা তাঁদের জন্য পরম সৌভাগ্যের বিষয়।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য খন্দকার মো. মাহবুবুর রহমান হারেজ, বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর উপজেলা শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম, উলিপুর মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হাই বারী, শেরপুর কলেজের সাবেক সহকারী অধ্যাপক মো. মাসউদুর রহমান, পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের সাবেক শিক্ষক তোহিদুর রহমান বাচ্চু, আড়িয়া ইউনিয়ন হাজী সমিতির সাধারণ সম্পাদক ছমির উদ্দিন, গাড়িদহ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আব্দুস ছাত্তার, আল হারামাইন হাজী ফাউন্ডেশন শেরপুরের সভাপতি আব্দুস সালাম, জোরখালি ফাজিল মাদ্রাসার সাবেক শিক্ষক শফিকুল ইসলাম আনছারী প্রমুখ।

আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সায়েম ট্রাভেলস এন্ড ট্যুরস ইন্টারন্যাশনালের পরিচালক আ. রব রায়হান ও রেদওয়ান রাকিব। এসময় সহকারী ব্যবস্থাপক রেজাউল করিম সুরুজ, আইটি ব্যবস্থাপক জুয়েল আহমেদ, সেলস ব্যবস্থাপক আব্দুল খালেক হিরা, আইটি এক্সিকিউটিভ আলভী মেহেদী হাসান সাকিব, মোহাম্মদ সাজু ও বাংলাদেশ ও সৌদি আরবে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

হাজি হতে ইচ্ছুকরা এই ধরনের সম্মেলনের মাধ্যমে সঠিক তথ্য ও সহযোগিতা পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  হজ্জ   বগুড়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close