প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৭ AM

টাঙ্গাইলের নাগরপুরে এসএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদেরও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ছাত্রদলের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পৃষ্ঠপোষকতা করেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আশিকুর রহমান তুহিন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. শহিদুল ইসলাম মনিরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম. এ. সালাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম রেজা, সাংগঠনিক সম্পাদক মো. রফিজ উদ্দিন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান লাভলু, ছাত্রবিষয়ক সম্পাদক জিহাদ হোসেন ডিপটি, সহ-ছাত্রবিষয়ক সম্পাদক মো. জাহিদ হাসান, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবুল কাসেম মানিক, সদস্য রফিকুল ইসলাম দীপন ও আসিকুর রহমান নিশাত।
এছাড়াও স্থানীয় শিক্ষক, অভিভাবক, ছাত্রদল নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/এমএম