বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      
মেধা বিকাশে কোটার প্রয়োজনীয়তা কতটুকু?
মো. রিয়াসাদ উদ্দিন
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৪ পিএম
 মো. রিয়াসাদ উদ্দিন

মো. রিয়াসাদ উদ্দিন

একটি জাতির উন্নয়নের প্রধান চালিকাশক্তি তাদের জনগণের মেধা ও দক্ষতা। শিক্ষা-প্রযুক্তি, প্রশাসন, বিচার ব্যবস্থা, ব্যবসা-বাণিজ্য বা শিল্পে সমস্ত খাতেই মেধা ও কর্মদক্ষতার মূল্য অপরিসীম।

মানব সভ্যতার বিকাশে সবচেযে বড় ভূমিকা রাখেছে মানুষের মেধা শক্তি। মেধা কোনো পুথিগত বিদ্যা বা বিশেষ সনদ নয় বরং মেধা হল ব্যক্তির অন্তর্নিহিত জ্ঞান, জ্ঞান অর্জনের ক্ষমতা, বিশ্লেষণী দক্ষতা, সৃজনশীলতা, সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, সমস্যা সমাধানের সক্ষমতা ও সুনির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জনের সামর্থ্য, যা একটি জাতিকে ক্রমাগত উন্নতির দিকে দিকে ধাবিত করে এবং প্রভাবশালী করে তোলে।

একটি জাতি তখনই এগিযে যায় যখন সেই জাতি তার মেধাবী, সৃজনশীল এবং উদ্ভাবনী শক্তিকে যথাযথ ও পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারে। বিশ্বজুড়ে উন্নত ও শক্তিশালী দেশগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাবো তাদের অগ্রগতির পেছনে মেধাবী জনগোষ্ঠীর সবচেয়ে বড় অবদান রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, প্রশাসন, অর্থনীতি সব খাতেই মেধাবীরা নেতৃত্ব দিচ্ছেন। একটি দেশ বা জাতির সুশাসন নিশ্চিত করতে, বৈশ্বিক অর্থনীতিতে প্রতিযোগিতা করতে বা জাতিকে প্রভাবশালী করে তুলতে মেধাই একমাত্র বিকল্প।

তাই মেধার গুরুত্ব ও প্রযোজনীয়তার শেষ কথা বলতে কিছু নেই। উদাহরণ হিসেবে পৃথিবীর উন্নত জাতিগুলোর দিকে যদি তাকাই দেখবো আমেরিকা, জার্মান, ফ্রান্স, জাপান, চীন বা রাশিযা মেধার বিস্তৃত বিকাশের মাধ্যমে তারা তাদের উন্নত শক্তিশালী অবস্থানে এসেছে। যেমন সমগ্র পৃথিবীর বিভিন্ন দেশের মেধাবীদের তারা বিনা খরচে শিক্ষার জন্য সুযোগ তৈরি করে দিয়ে.. তাদেরকেই তারা নিজেদের প্রয়োজনে ব্যবহার করে থাকে এবং সকল ক্ষেত্রে সর্বাধুনিক ব্যবস্থার ধারক ও বাহক হিসেবে আবির্ভূত হতে থাকে।

মেধাবীদেরকে যথাযথ ব্যবহার করে বৈজ্ঞানিক আবিষ্কার, উন্নত চিকিৎসা প্রযুক্তি উদ্ভাবন, কার্যকরী রাষ্ট্র ব্যবস্থা তৈরি, ব্যবসা প্রবৃদ্ধি, উদ্যোক্তা তৈরি, গবেষণা ও বাস্তবায়নের মাধ্যমে দেশগুলো নিজেদের শিক্ষা ব্যবস্থা, প্রশাসন, গবেষণা অর্থনীতি, সমরাস্ত্র সক্ষমতা, নেতৃত্ব সকল বিষয়ে প্রতিনিযত আধুনিক ও প্রভাবশালী অবস্থানে নিজেদের অধিষ্ঠিত করে যাচ্ছে, যা তাদের মেধা বিকাশের ফলাফল। তাই মেধা বিকাশের সুযোগ প্রযোজনীয়তা ও গুরুত্ব মানব সভ্যতা উন্নত হতে ও টিকে থাকতে একটি অপরিহার্য বিষয়।

আমাদের সমাজে এমন অনেক পিছিয়ে পড়া ও বঞ্চিত জনগোষ্ঠী রয়েছে যারা মেধাবী হওয়া সত্ত্বেও তারা সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক ও ভৌগোলিক অবস্থার কারণে তাদের মেধার যথাযথ বিকাশ ঘটাতে পারে না। এই বৈষম্য দূর করতে কোটা ব্যবস্থা সুবিধা বঞ্চিতদের জন্য একটি কার্যকর সামাজিক নীতি হিসেবে কাজ করে। কোটা ব্যবস্থা কখনোই মেধার প্রতিদ্বন্দ্বী নয় বা কোটা মানে মেধাকে প্রশ্নবিদ্ধ করা নয় বা সমাজের কোনো কোনো গোষ্ঠীর সুযোগ বা সুবিধা সৃষ্টি করা নয়। বরং এটি একটি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের দৃষ্টিভঙ্গি, যেখানে সমাজের সকল গোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়।

-কোটা সমাজে সাম্য ও ন্যায্যতা প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখে

-পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় অন্তর্ভুক্তি নিশ্চিত করে

-দীর্ঘ মেয়াদের টেকসই উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা গড়ে তোলে।

একটি ন্যায্য ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়তে কেবল মেধার বিকাশ নয় বরং জাতিগত উন্নয়নে সকলের অংশগ্রহণে সমতা প্রতিষ্ঠা করাও জরুরি।

জাতিগত উন্নয়নে মেধার গুরুত্ব, প্রযোজনীয়তা ও ব্যবহার অপরিহার্য। মেধা দেশ ও জাতির চালিকাশক্তি। মেধার বিকাশ যেন সমাজের প্রতিটি স্তরে ঘটতে পারে সেটাই কোটার মূল উদ্দেশ্য। প্রতিটি মেধাই যেন রাষ্ট্র ও জাতিগত উন্নয়নে যথাযথ ভূমিকা রাখতে পারে, সমতার ভিত্তিতে এই ব্যবস্থা প্রতিষ্ঠা করাই রাষ্ট্রের অত্যাবশ্যকীয় কার্য্য, যা কোটার সঠিক গন্তব্যগত অবস্থান।


লেখক: স্নাতক (সম্মান), অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, ইংল্যান্ড।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  মেধা   বিকাশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close