বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
মেঘনা-দাউদকান্দি আসন নিয়ে বিএনপির আনন্দ মিছিল
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

কুমিল্লার মেঘনা ও হোমনাকে সংসদীয় আসন করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মেঘনা ও দাউদকান্দিকে কুমিল্লা-১ এবং হোমনা ও তিতাসকে কুমিল্লা-২ আসনে অন্তর্ভুক্ত করে এ গেজেট প্রকাশিত হয়।

এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে মেঘনায় আনন্দ মিছিল করে বিএনপি। বিএনপির সাবেক সভাপতি রমিজ উদ্দিন লন্ডনির নেতৃত্বে মিছিলটি উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে মানিকারচর এল. এল. উচ্চবিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় বিএনপির শতাধিক নেতা-কর্মী অংশ নেন।

রমিজ উদ্দিন তার বক্তব্যে বলেন, “স্থানীয় নেতাকর্মীদের একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। আমরা সবাই মিলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেনকে বিপুল ভোটে জয়ী করে এমপি বানিয়ে মন্ত্রীর চেয়ারে দেখতে চাই।”

তিনি আরও বলেন, “আসন ভাগাভাগি নিয়ে যে টানাপোড়েন তৈরি হয়েছিল, তাতে তৃণমূল বিএনপির মাঠের রাজনীতি বিভক্ত হওয়ার শঙ্কা ছিল। এখন সে অনিশ্চয়তা দূর হয়েছে। মেঘনা-দাউদকান্দি এক আসনে থাকায় বিএনপি তাদের শক্তি একত্রিত করতে পারবে।”

আনন্দ মিছিলে আরো উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক সলিমুল্লাহ, মো. মিজানুর রহমান (মিজান), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, সহিদুল ইসলাম, আবু ইউসুব নয়ন, আনিছুর রহমান, মানিকার চর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আতাউর রহমান ভূঁইয়া, মেঘনা উপজেলা যুবদলের আহ্বায়ক কামরুজ্জামান দিপু, যুগ্ম আহ্বায়ক মো. হাবীব মিয়াজী, ছাত্রদলের আহ্বায়ক সোলেমানসহ অন্যরা।

স্বদেশ প্রতিদিন/শাহো

আরও সংবাদ   বিষয়:  মেঘনা-দাউদকান্দি   বিএনপি   আনন্দ মিছিল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close