প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:২৩ পিএম আপডেট: ০৫.০৯.২০২৫ ৬:২৫ PM

সংগৃহীত ছবি
জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভার ২নং ওয়ার্ডের খাসবাগুড়ী ফকিরপাড়া জামে মসজিদের দ্বি-তল ভবনের সিঁড়ির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে পাঁচবিবি পৌরসভার মেয়র প্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন মন্ডল এ কাজের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, আটাপুর ইউনিয়ন বিএনপির নেতা আসাদুজ্জামান লিটন, খাসবাগুড়ী ফকিরপাড়া জামে মসজিদের সভাপতি ওয়াজেদ আলী (স্বপন), সাধারণ সম্পাদক লুৎফর রহমান বাবু, কোষাধ্যক্ষ এনামুল হক, মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. আরিফুল ইসলামসহ অন্যান্যরা।
উদ্বোধনের পর মুসলিম উম্মাহর মঙ্গল কামনায় দোয়া করা হয়।
এর আগে, জুমার নামাজ পরবর্তী সময়ে পৌরসভার ৬নং ওয়ার্ডের রাধানগর করট্টি জামে মসজিদের উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা দান করেন শামীম হোসেন মন্ডল।
স্বদেশ প্রতিদিন/শাহো