বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি ঢাকায় গ্রেপ্তার
তালতলী (বরগুনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৯ পিএম

বরগুনার তালতলীর নারী ও শিশু নির্যাতন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. ছলেমান (৪৮) রাজধানী ঢাকার মিরপুর থেকে গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে র‍্যাব-৮ (পটুয়াখালী ক্যাম্প) ও র‍্যাব-৪ (মিরপুর ক্যাম্প) এর যৌথ অভিযানে ঢাকার মিরপুর-১ এলাকায় শাহ আলী থানাধীন তানিয়া জুয়েলার্সের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ছলেমান বরগুনার তালতলী উপজেলার জাকিরতবক গ্রামের বাসিন্দা। তিনি ছাদেম আলী মীরের ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ২০০৯ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১(ক) ধারায় দায়ের করা একটি মামলায় (মামলা নং–৩৯/০৯) আদালত ছলেমানকে মৃত্যুদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

র‍্যাব-৮, পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. রাশেদুল আহসান বলেন, ‘আসামি ছলেমানকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনি প্রক্রিয়া অনুযায়ী বরগুনার তালতলী থানায় হস্তান্তর করা হয়েছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close