শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বরগুনায় ডেঙ্গু আক্রান্ত ৬ হাজার ছাড়ালো, মৃত্যু ৪৫ জন
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১০ পিএম

বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে। এখনও প্রতিদিন গড়ে ৩০ থেকে ৪০ জন করে নতুন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বরগুনা সিভিল সার্জন কার্যালয়ের হালনাগাদ তথ্য অনুযায়ী, শুধু বরগুনা সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৩ জন। এছাড়া জেলার অন্যান্য উপজেলায় আরও ১০ জন ভর্তি হয়েছেন- এর মধ্যে পাথরঘাটায় ৭ জন এবং বামনায় ৩ জন।

বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা ১১৩ জন। চলতি বছর বরগুনায় এখন পর্যন্ত ৬ হাজার ২৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন, যাদের মধ্যে ৬ হাজার ১৪৪ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

বরগুনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখন পর্যন্ত ৮ জন রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া বরগুনার বাইরে চিকিৎসা নিতে গিয়ে আরও ৩৭ জন মারা গেছেন। সব মিলিয়ে বরগুনায় ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে।

বরগুনার সিভিল সার্জন ডা. মোহাম্মদ আবুল ফাত্তাহ বলেন, ‘কিছুদিন ধরে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও সেপ্টেম্বরের শুরুতে তা আবার বাড়তে পারে। গতকালের তুলনায় আজ আক্রান্তের সংখ্যা বেশি। এখন প্রতিদিনই ওঠানামা হতে পারে, সঠিকভাবে কিছু বলা যাচ্ছে না। আরও কিছুদিন না গেলে ডেঙ্গু পরিস্থিতি সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে না।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  বরগুনা   ডেঙ্গু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close