বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না: সাদিক কায়েম
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:১৩ পিএম আপডেট: ০৫.০৯.২০২৫ ৩:৩৯ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম বলেছেন, ‘একটা শিক্ষার্থী যে ধরনের স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে আসে, সে স্বপ্ন বাস্তবায়নে নিরাপদ ক্যাম্পাস গড়ার আগ পর্যন্ত আমরা থামবো না।’

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্যসেন হলে প্রচারণাকালে এসব কথা বলেন তিনি। 

সাদিক কায়েম বলেন, ‘শিক্ষার্থীদের আকাঙ্ক্ষাই আমাদের আকাঙ্ক্ষা। আমরা নির্বাচিত হলে আবাসন সংকট সমাধানে গুরুত্বারোপ করবো। এ লক্ষ্যে প্রাথমিক সমাধান হিসেবে শিক্ষার্থীদের আবাসন ভাতা দেওয়া হবে। পরবর্তীতে, নতুন হল নির্মাণের মাধ্যমে এর স্থায়ী সমাধান করতে হবে।’

এছাড়াও, তিনি ক্যান্টিনে খাবারের মান বৃদ্ধি, পুষ্টিবিদের মাধ্যমে মেনু নির্ধারণ ও খাবারের দাম নির্ধারণ, স্বাস্থ্য ও মেডিকেল সেন্টার আধুনিকায়ন, প্রতিটি হলে মেডিকেল সেন্টার স্থাপনের কথা জানান।

এ সময় তিনি ভোটকেন্দ্রের অপ্রতুলতা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। এছাড়াও, শিক্ষার্থীরা যাতে নির্দ্বিধায় ভোটকেন্দ্রে আসতে পারে, সে পরিবেশ নিশ্চিত করতে তিনি নির্বাচন কমিশনের নিকট আহ্বান জানান।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ডাকসু   নির্বাচন   ঢাবি   শিবির   সাদিক কায়েম   শিবির প্যানেল   ঢাকাবিশ্ববিদ্যালয়  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close