বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শাহরুখ খানের ‘কিং’ ছবির লুক ফাঁস
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:০৬ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শাহরুখ খানের পরবর্তী ছবি ‘কিং’ নিয়ে অনুরাগীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। ছবিতে তার রূপ কেমন হবে, তা নিয়ে বহু দিন ধরে কৌতূহল ছিল। এবার ফাঁস হয়েছে শাহরুখের লুক।

ছবিতে দেখা যাচ্ছে মাথা ভর্তি ধূসর চুল, ‘স্পাইক’ স্টাইলের ছাঁট, এবং সাদা টি-শার্ট। এই ছবি ‘রেডিট’-এ ছড়িয়ে পড়েছে। তবে ছবিটি দূর থেকে তোলা হওয়ায় পুরোপুরি স্পষ্ট নয়, ফলে লুক নিয়ে এখনও কিছুটা রহস্য রয়ে গেছে। তবুও শাহরুখের ভক্তরা তাতে মুগ্ধ হয়েছেন।

শুটিং-এর সময় শাহরুখ গুরুতর চোট পান এবং পরে তার হাতে বড় অস্ত্রোপচার হয়। আর্ম স্লিং-এ থাকা অবস্থায় তিনি পুত্র আরিয়ান খানের আসন্ন সিরিজের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত হন। সেখানে বলেন, একটু বড় রকমের অস্ত্রোপচার হয়েছে। সেরে উঠতে এক-দুই মাস সময় লাগবে।

রসবোধের কারণে ভক্তদের মন জয় করতে পারেন শাহরুখ। ওই দিনও তিনি রসিকতা করে বলেন, আমি অধিকাংশ কাজ তো এক হাতেই করি। খাই, দাঁত মাজি, চুলকোলে সব এক হাতেই করি।

২০২৩ সালে অ্যাটলি পরিচালিত ‘জওয়ান’ ছবিতে প্রবীণ চরিত্রে শাহরুখকে দেখা গিয়েছিল। সেই দ্বৈত চরিত্রের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল এবং ছবি বক্স অফিসে সফল হয়েছিল। নতুন ছবিতে সুহানা খানকেও দেখা যাবে।

সূত্র: আনন্দবাজার

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  শাহরুখ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close