প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫০ পিএম আপডেট: ০৪.০৯.২০২৫ ৯:৫৩ PM

সাংবাদিক মোস্তফা মতিহারকে সভাপতি ও চলচ্চিত্র অভিনেত্রী রুবিনা আলমগীরকে সাধারণ সম্পাদক করে গঠিত হলো অনুরাগ সামাজিক- সাংস্কৃতিক সংগঠন।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক রুবিনা আলমগীর ইতোমধ্যে সংগঠনটির ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন ঘোষণা করেছেন।
খুব শিগ্রই জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সংগঠনটির অভিষেক অনুষ্ঠিত হবে। এরই মধ্যে Rubina Alomgir ইউটিউব চ্যানেল সংগঠনটির থিম সং প্রকাশিত হয়েছে।
অনুরাগ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সভাপতি এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক জানান, দেশব্যাপী সাংস্কৃতিক জাগরণের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে আবহমান বাংলার চিরায়ত সংস্কৃতিকে তুলে ধরার পাশাপাশি দেশের নানা সংকটেও সংগঠনটি কাজ করবে বলে জানান তারা।
সংগঠনটির কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করার লক্ষ্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংস্কৃতিক সম্পাদক কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা মেগাস্টারখ্যাত আশরাফ উদ্দিন আহমেদ উজ্জ্বলকে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
উপদেষ্টা পরিষদে আরো রয়েছেন চলচ্চিত্র অভিনেতা ও জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক শিবা শানু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিনের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি রবিন খান, চলচ্চিত্র পরিচালক বদিউল আলম খোকন, কবি ও কথাসাহিত্যিক জমির উদ্দিন মিলন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এনায়েত উল্লাহ পিন্টু।
স্বদেশ প্রতিদিন/এমএ/ওফ