শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অ্যাপল আনছে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর নতুন সিরি      ● বিশ্ববাজারে বাড়ল তেলের দাম      ● ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই বাসের সংঘর্ষ, নিহত ৩      ● মীরসরাইয়ে সার পাচারের চেষ্টা, চার ট্রাক ও ফিশিং বোট জব্দ      ● গানের মঞ্চ থেকে রুপালি পর্দার নায়ক জাফর ইকবাল      ● জরুরি ভিত্তিতে কৃষি শ্রমিকদের ভিসা দিচ্ছে অস্ট্রেলিয়া      ● এসি বাসের ভাড়া বেড়েছে ২০০ টাকা      ● জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাংলাদেশসহ ৭৭ দেশের প্রতিনিধি অনুপস্থিত      ● গ্যাসের চাপ নিয়ে সুখবর দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী      ● ড. খলিলুর রহমানের সাফল্য কামনা করলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী      ● ঘরে ঘরে জ্বর, ডেঙ্গু পরীক্ষায় বাড়ছে সচেতনতা      ● আজ বিশ্ব ফুসফুস দিবস      
মেলান্দহে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ
মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২২ পিএম

জামালপুরের মেলান্দহ উপজেলার কেজিএস মহর সোবহান মফিজ উদ্দিন হাই স্কুলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজনদের অংশগ্রহণে এক অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন। শুরুতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। পরে বিভিন্ন বিভাগে অনুষ্ঠিত খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুরুল কবির মঞ্জু। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোষেরপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ শফিউল হাসান সপন এবং কেজিএস স্কুলের প্রধান শিক্ষক ও কথাসাহিত্যিক এস এম জুলফিকার আলী লেবু।

আরো বক্তব্য রাখেন ঘোষেরপাড়া বিএনপির সভাপতি রেজাউল করিম বুলবুল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মজনু, ফজিলা নসিম হাই স্কুলের পরিচালনা কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলম জাহান ও বিএনপি নেতা হাফিজুল্লাহ বিজয়সহ অন্যান্য স্থানীয় ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গুণীজনরাও উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/কেআইকে

আরও সংবাদ   বিষয়:  মেলান্দ   অভিভাবক   সমাবেশ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close