বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কোয়াব নির্বাচন: সভাপতি পদে লড়ছেন মিঠুন ও সেলিম শাহেদ
ক্রীয়া ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৭ পিএম

ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন আজ। ১১টি পদের মধ্যে ১০টি পদে প্রার্থী ছিলেন মাত্র একজন করে। ফলে এসব পদে কেউ প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রার্থীরা বিনা ভোটে নির্বাচিত হয়েছেন।

নির্বাচন হচ্ছে কেবলমাত্র সভাপতি পদে। এই পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ এবং জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন।

নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রাঙ্গণে। বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ।

এর আগে, বিসিবির একাডেমি ভবনে কোয়াবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভা শেষেই শুরু হয় ভোটগ্রহণের প্রক্রিয়া।

ইতোমধ্যে ভোট দিতে হাজির হয়েছেন বিসিবির সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল, জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল, এবং বর্তমান উইকেটরক্ষক নুরুল হাসান সোহান।

নির্বাচন পরিচালনা করছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু ও সাবেক ক্রিকেটার নাসির আহমেদ নাসু। এবারই প্রথমবারের মতো ভোটারদের জন্য সরাসরি এবং অনলাইন- দুই ধরনের ভোটদানের ব্যবস্থা রাখা হয়েছে।

মোট ২১৫ জন ভোটার কোয়াবের পরবর্তী সভাপতি নির্বাচনের জন্য ভোট দেবেন।

তবে, ভোটের আগেই কার্যকরী পরিষদের সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  কোয়াব নির্বাচন   মিঠুন   সেলিম শাহেদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close