বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
স্পনসর ছাড়াই এশিয়া কাপে নামতে পারে ভারত
খেলা ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এশিয়া কাপে ভারতের ক্রিকেট দল এক অস্বস্তিকর অবস্থার মুখোমুখি হয়েছে। টুর্নামেন্ট শুরুর মাত্র কয়েকদিন বাকি থাকলেও দলের জার্সিতে এখনো কোনো মূল স্পনসরের নাম নেই।

এর পেছনে কারণ, ড্রিম ১১ সম্প্রতি বিসিসিআই-এর সঙ্গে তাদের ৪৪ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ৩৫৮ কোটি রুপি) চুক্তি বাতিল করেছে। ভারতের অনলাইন গেমিং নিয়ন্ত্রণ আইন পাশ হওয়ায় সংস্থাটি ২০২৬ পর্যন্ত চলা চুক্তি থেকে সরে দাঁড়ায়।

বিসিসিআই ইতিমধ্যেই নতুন স্পনসর খোঁজার কাজ শুরু করেছে। মঙ্গলবার তারা আনুষ্ঠানিকভাবে দলীয় স্পনসরশিপের জন্য আবেদন আহ্বান করেছে। ১২ সেপ্টেম্বর পর্যন্ত আগ্রহী প্রতিষ্ঠানগুলো নথি কিনতে পারবে, আর দরপত্র জমা দেওয়ার শেষ সময় ১৬ সেপ্টেম্বর। তবে এশিয়া কাপের উদ্বোধন হবে ৯ সেপ্টেম্বর।

আগে ২০১৯ সালে ওপ্পো চুক্তি থেকে সরে গেলে তাদের জায়গায় এসেছে শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান বাইজুস। পরে ২০২৩ সালে ড্রিম ১১ মূল স্পনসর হয়। এবার নতুন নিয়ম অনুসারে মদ, বেটিং, ক্রিপ্টো, তামাক বা ‘অশ্লীলতা উৎসাহিতকারী’ ব্র্যান্ডকে বিড করার সুযোগ দেওয়া হচ্ছে না।

ভারতের এবারের এশিয়া কাপ অভিযানে সূর্যকুমার যাদবের নেতৃত্বে দল খেলবে। প্রথম ম্যাচ ১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে, আর সবচেয়ে বড় ম্যাচ পাকিস্তানের সঙ্গে ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে। নতুন স্পনসর না পাওয়ার ক্ষেত্রে বহু বছর পর প্রথমবারের মতো ভারত স্পনসরবিহীন জার্সিতে মাঠে নামতে পারে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  এশিয়া কাপ   ভারত  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close