বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:১১ পিএম

সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্রদলের উদ্যোগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বেলা বারোটার দিকে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। মিছিল ও কর্মসূচির আয়োজনের সভাপতি ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি পারভেজ খান।

কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রতিবাদ জানানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে প্রকাশ্যে ধর্ষণের হুমকি দেওয়া, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেত্রীকে হেনস্তা করা এবং শিবির নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বোলিংয়ের বিরুদ্ধে।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, সহ-সভাপতি অনিক খান, সিনিয়র সহ-সভাপতি এম মামুন রহমান, রাজেন্দ্র কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুর রাহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ খালিদ হোসেন মিয়া সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী সরকারের নিপীড়ন সহ্য করার পরও এখন নতুন ধরনের স্বৈরাচার তৈরি হচ্ছে। তারা প্রশ্ন তুলেছেন, আমরা কি আমাদের ভাইয়ের রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি এই জন্য?

বক্তারা আরও উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি সুষ্ঠু ও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে অরাজকতা মুক্ত রাখতে হবে এবং কেউ এ ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে তা হবে অগ্রহণযোগ্য। কর্মসূচিতে বক্তারা সবাইকে একত্রিত হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের নিরাপদ ও সুষ্ঠু শিক্ষাজীবন নিশ্চিত করার গুরুত্বের ওপর জোর দেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ




আরও সংবাদ   বিষয়:  রাজেন্দ্র   কলেজ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close