বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
উত্তরাঞ্চল ছাত্র ফোরামের নতুন কমিটি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩১ পিএম

২০১২ সালে প্রতিষ্ঠিত ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’-এর নতুন কমিটি মঙ্গলবার ঢাকা জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম ‘কারামুক্তি দিবস’ উপলক্ষে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার শেষে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’-এর নতুন কমিটি ঘোষণা করেন।

নতুন কমিটিতে প্রধান উপদেষ্টা হয়েছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। উপদেষ্টা হিসেবে রয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল ও সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। এছাড়া প্রধান পৃষ্ঠপোষক হয়েছেন জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সিনিয়র সাংবাদিক আতিকুর রহমান রুমন।

‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’-এর ঘোষিত কমিটির শীর্ষ পদগুলোতে দায়িত্বপ্রাপ্তরা হলেন— সভাপতি : ইমতিয়াজ রাজা সৌরভ (ঢাকা বিশ্ববিদ্যালয়), সিনিয়র সহ-সভাপতি : ফারজানা আক্তার রিমি (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সহ-সভাপতি : সোহান রহমান (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), মেসবাউল আলম (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়), নাইম ইমতিয়াজ লিমন (ঢাকা কলেজ)। সাধারণ সম্পাদক: মুজাহিদুল হক জিহাদ (জগন্নাথ বিশ্ববিদ্যালয়)। যুগ্ম-সাধারণ সম্পাদক: এস এম রাতুল হাসান (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), সানাউল হোসাইন ভিকি (আশা বিশ্ববিদ্যালয়), মেহেদী হাসান সাইমন (IUBAT), আব্দুল্লাহ হিল কাফি মোজাহিদ (সোহরাওয়ার্দী  কলেজ)। সাংগঠনিক সম্পাদক : নাইম হাসান (সাউথ এশিয়া বিশ্ববিদ্যালয়), শিব্বির আহম্মেদ (প্রাইম বিশ্ববিদ্যালয়)। দপ্তর সম্পাদক সোআইব ইসলাম (শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়)। 

উল্লেখ্য, ‘উত্তরাঞ্চল ছাত্র ফোরাম’-এর অন্যান্য পদ নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা পরিষদের সহায়তায় পূর্ণাঙ্গ করা হবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  উত্তরাঞ্চল   ছাত্র   ফোরাম  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close