বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ছয় দফা দাবিতে দিনভর রেলপথ অবরোধে বাকৃবি শিক্ষার্থীরা
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৮ পিএম

ছয় দফা দাবি পূরণ না হওয়ায় দিনভর রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে ময়মনসিংহ-ঢাকা রেললাইনের আব্দুল জব্বারের মোড় এলাকায় অবস্থান নেন তারা। সকাল থেকে বিভিন্ন আবাসিক হল থেকে দলবদ্ধভাবে বের হয়ে শিক্ষার্থীরা ওই স্থানে জড়ো হতে থাকেন।

এর আগে সোমবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত একই দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছিলেন আন্দোলনকারীরা। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলো আমলে না নেওয়ায় মঙ্গলবারের দিনব্যাপী অবরোধের ঘোষণা দেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রশাসনের উদাসীনতার কারণে তারা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছেন। তাদের উত্থাপিত ছয় দফা দাবি হলো—

১. হল ভ্যাকেন্ট নির্দেশনা প্রত্যাহার
২. আবাসিক হলের সব সুবিধা সচল রাখা
৩. প্রক্টোরিয়াল বডির পদত্যাগ
৪. বহিরাগত হামলা ও নারী শিক্ষার্থীদের হেনস্তার ঘটনায় উপাচার্যের প্রকাশ্য ক্ষমা প্রার্থনা
৫. ঘটনায় জড়িত শিক্ষক ও বহিরাগতদের শাস্তি নিশ্চিতকরণ
৬. একক কম্বাইন্ড ডিগ্রি বাস্তবায়ন

শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  বাকৃবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close