বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হিলিতে হুমকির মুখে সরকারের কোটি টাকার সম্পদ
হিলি (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দিনাজপুরের হিলি রেলস্টেশনের কয়েকটি পুরাতন নিম ও বট গাছ দীর্ঘদিন ধরে ভবনের ওপর পড়ে আছে। ঝড়-বৃষ্টি ও রোদে ক্ষতিগ্রস্ত এসব গাছের চাপে স্টেশনের টিনের চালা, দেওয়াল ও অন্যান্য স্থাপনার মারাত্মক ক্ষতি করছে। এতে হুমকির মুখে পড়েছে সরকারের কোটি টাকার সম্পদ।

গাছগুলো এখনও অপসারণ করার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না কর্তৃপক্ষ। অনেক গাছ শুকিয়ে ও পচে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অবহেলা ও উদাসীনতার কারণে সরকারি সম্পদ ধ্বংস হচ্ছে, কোনো ভ্রুক্ষেপ নেই কর্তৃপক্ষের।

স্থানীয় বাসিন্দা আমজাদ খান বলেন, গাছগুলো বৃষ্টি-রোদে পড়ে থেকে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। অথচ এগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রি করলে সরকারের ফান্ডে অর্থ জমা হতো।

আনোয়ার হোসেনের অভিযোগ, বছরের পর বছর ধরে গাছগুলো নষ্ট হচ্ছে। সময়মতো টেন্ডার দিলে সরকার বিপুল অংকের টাকা পেত। কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।

সোহেল রানা বলেন, ভবনের উপর গাছ পড়ে থাকার কারণে ভবনগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ এগুলো বিক্রি করলে সরকারের বড় অংকের রাজস্ব আসত।

এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী (রেলপথ) আব্দুর রহমান জানান, ঝড়বৃষ্টিতে রেল ভবনের ওপর গাছ ভেঙে পড়েছে। সরকারের অনুমতি ছাড়া এগুলো স্থানীয়ভাবে বিক্রি করা সম্ভব নয়। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশনা পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


স্বদেশ প্রতিদিন/শাহো

আরও সংবাদ   বিষয়:  হিলি   সরকার   কোটি টাকা   সম্পদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close