বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ঢাকা বাইপাসে সরকারি খাল দখল ও ভরাট, জলাবদ্ধতায় ভোগান্তি
রূপগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৫ পিএম

গাজীপুর-মদনপুর এশিয়ান হাইওয়ে (ঢাকা বাইপাস) প্রশস্তকরণের কাজে ড্রেজার দিয়ে বালু ভরাট করায় রাস্তার পাশের সরকারি খাল বন্ধ হয়ে গেছে। এতে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে পড়েছে। মাসের পর মাস বৃহৎ খাল ভরাট হয়ে গেলেও উদ্ধারে তেমন উদ্যোগ নেই।

অন্যদিকে খালগুলোর ওপর অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনার কারণে শীতলক্ষ্যা নদীর সঙ্গে সংযোগও হারিয়েছে খালগুলো। সামান্য বৃষ্টিতেই এসব এলাকায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। এতে শত শত পরিবার চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, প্রশাসন মাঝে মধ্যে খাল উদ্ধারে অভিযান চালালেও নদীর সঙ্গে সংযোগ পুনঃস্থাপনে উদ্যোগ নেই। ফলে সমস্যার স্থায়ী সমাধান হচ্ছে না।

সরেজমিনে দেখা যায়, রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা ও আশপাশের গ্রামগুলোতে সরকারি খালের ওপর বসতবাড়ি, কারখানা, বালুর গদি ও বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব দখলের কারণে পানির প্রবাহ বন্ধ হয়ে পড়েছে এবং কৃষিজমি পানিতে তলিয়ে যাচ্ছে। কারখানার বর্জ্য খালে ফেলার ফলে পানিবাহিত রোগের ঝুঁকিও বাড়ছে।

স্থানীয় কৃষক আব্দুস সামাদ বলেন, “৪-৫টি খাল দখল করে অর্ধশত স্থাপনা গড়ে উঠেছে। বহুবার প্রশাসনের কাছে অভিযোগ করেও কোনো ফল পাইনি।”

বেলতলা এলাকার শাখাওয়াত হোসেন বলেন, “সরকারি খালে বালু ভরাট করে বিভিন্ন প্রতিষ্ঠান ব্যবসা করছে। এতে খালের পানিপ্রবাহ পুরোপুরি বন্ধ হয়ে গেছে।”

পানি উন্নয়ন বোর্ডের ঢাকা বিভাগীয় উপ-প্রকৌশলী রেজাউল করিম বলেন, ইরিগেশন প্রকল্পের সব খাল উদ্ধারে আবেদন করা হয়েছে। দ্রুতই উদ্ধার কার্যক্রম শুরু হবে।

সড়ক ও জনপথ বিভাগের প্রধান সহকারী প্রকৌশলী এ.এস.এম ইলিয়াস শাহ জানান, বাইপাস সড়ক নির্মাণে খাল ভরাটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, “সরকারি খাল ও খাস জমি উদ্ধারে অভিযান চলছে। শিগগিরই খাল খনন ও সংযোগ পুনঃস্থাপনের কাজ শুরু করা হবে।”

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  ঢাকা   বাইপাস   সরকারি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close