বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালতের ওপর হামলা, নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:১৬ পিএম

নোয়াখালীতে ভ্রাম্যমাণ আদালত চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর ও প্রধান সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন চালকরা।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে নোয়াখালী জিলা স্কুলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ফাহিম হাসান খানের নেতৃত্বে সড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছিল। এ সময় সড়কের পাশে রাখা বিভিন্ন অবৈধ যানবাহন ডাম্পিং করা হলে ক্ষুব্ধ হয়ে গাড়ির মালিক ও চালকরা মাইজদী প্রধান সড়ক অবরোধ করেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করেন।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নোয়াখালীতে বাস, প্রাইভেট কার ও মাইক্রোবাস চালকদের জন্য সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট স্ট্যান্ড বরাদ্দ করা আছে। নতুন বাসস্ট্যান্ড এলাকায় প্রাইভেট কার ও মাইক্রোবাসের জন্য নির্দিষ্ট অংশ বরাদ্দ করা হলেও চালকরা তা ব্যবহার না করে নোয়াখালী জিলা স্কুলের সামনে প্রধান সড়কে গাড়ি রাখছিলেন। এতে পুরো শহরজুড়ে যানজট সৃষ্টি হচ্ছিল। 

বিষয়টি নিয়ে বহুবার নিষেধ করা হলেও তারা তা মানেননি বলে জানান প্রশাসনের কর্মকর্তারা।


স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:  ম্যাজিস্ট্রেট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close