বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
সোনারগাঁয়ে শিক্ষা ও স্বাস্থ্যখাতের গুণগত মানোন্নয়নে সহযোগিতার আশ্বাস
ভিপি পারভেজ, সোনারগাঁ
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৮:০৬ পিএম
গঙ্গাবাসী অডিটোরিয়ামে সোনারগাঁ জি আর ইন্সটিটিউশন মডেল স্কুল ও মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক এবং কলেজের অধ্যক্ষের সঙ্গে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠান

গঙ্গাবাসী অডিটোরিয়ামে সোনারগাঁ জি আর ইন্সটিটিউশন মডেল স্কুল ও মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক এবং কলেজের অধ্যক্ষের সঙ্গে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠান

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন ও বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের। 

আজ শনিবার (৩০ আগস্ট) সকালে গঙ্গাবাসী অডিটোরিয়ামে সোনারগাঁ জি আর ইন্সটিটিউশন মডেল স্কুল ও মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক এবং কলেজের অধ্যক্ষের সঙ্গে মতবিনিময় ও কর্মশালা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ আশ্বাস দেন।

গজারিয়া কলিমুল্লা কলেজের প্রভাষক সাইফুর রহমান আহসানীর সঞ্চালনায়, সোনারগাঁ সংঘের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের শিক্ষা বিষয়ক কমিটির আহ্বায়ক ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. শায়লা নাসরিন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সোনারগাঁ সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল অধ্যাপক আশরাফুজ্জামান অপু, ডেমরা কলেজের প্রিন্সিপাল ড. নুরে আলম ও সোনারগাঁ সংঘের সাধারণ সম্পাদক শামসুল আলম পনির। এ সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক সালাউদ্দিন জুয়েল ৩৮টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ও সংঘের যুগ্ম-সম্পাদক একে লুৎফুল কবির, সরকারি সফর আলী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবুবকর সিদ্দিক মোল্লা, ডিস্ট্রিক্ট একাউন্টস এন্ড ফিন্যান্স অফিসার মো. আনোয়ার হোসেন, আদমজী নগর সরকারি কলেজের অধ্যক্ষ ছোলাইমান খন্দকার, অ্যাডভোকেট আমির হোসেন, ব্যাংকার জুলহাস উদ্দিন, সোনারগাঁ সংঘের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক ডা. শহীদুল ইসলাম শাহীন সহ-প্রচার সম্পাদক দেওয়ান সামছুর রহমান, দপ্তর সম্পাদক এ কে এম জানে আলম দীপু, সদস্য অধ্যাপক মাহফুজুল হায়দার, ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান, মজিবুর রহমান, মেজর হামিদা আক্তার, মাহবুব, জিআর ইন্সটিটিউটের সভাপতি তুহিন মাহমুদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল চন্দ্র পাল, সোনারগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও সংঘের সহ-সাহিত্য প্রকাশনা সম্পাদক আবু বকর সিদ্দিক,  

এদিন সকাল ৯টা ৩০ মিনিটে সোনারগাঁ সংঘের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আয়োজনে ডেঙ্গু প্রতিরোধ ও করণীয় শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন ডা. গাজী জাহাঙ্গীর। এবং স্বাগত বক্তব্য প্রদান করেন ডা. আহমেদুল কবির মিলন। 

এছাড়াও এদিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমাইয়া ইয়াকুব, সোনারগাঁ সংঘের সহসভাপতি কাজী আলমগীর এবং সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ও সোনারগাঁ সংঘের স্বাস্থ্য বিষয়ক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. জাহাঙ্গীর হোসেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  সোনারগাঁ   শিক্ষা ও স্বাস্থ্যখাত   সচিব সিদ্দিক জোবায়ের  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close