প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৮:০৭ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সুবলপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলিফ হোসেন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আলিফ স্থানীয় কৃষক আব্দুল মোমিনের ছেলে।
আলিফের চাচা কালাম হোসেন জানান, প্রতিবেশীর বাড়ির ছাদে কয়েকজন শিশুর সঙ্গে খেলছিল আলিফ। হঠাৎ চিৎকার শুনে ছুটে গিয়ে দেখেন, বাড়ির পাশ দিয়ে যাওয়া পল্লি বিদ্যুতের তারে ঝুলছে সে। প্রায় এক ঘণ্টা পর তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য সিরাজুল ইসলাম জানান, আলিফ স্থানীয় একটি বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ