শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● নান্দাইলে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে ইমাম গ্রেপ্তার      ● পাহাড়ের বুকে রহস্যের সুড়ঙ্গ, অন্ধকার পেরোলেই আলো      ● ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভে সহিংসতা, বন্ধ ৪০০ স্কুল      ● নান্দাইলের গাংগাইল ইউপি দ্বি-তল ভবন কমপ্লেক্স নির্মাণে ৪ কোটি টাকা বরাদ্দ      ● ঠিকানার জটিলতায় আটকে গেল মিশনের প্রাথমিক নিয়োগ      ● রাতে ভাত খেলেই কি ওজন বাড়ে?      ● হৃতিক-সাবার সম্পর্ক নিয়ে যা বললেন নায়কের সাবেক স্ত্রী      ● দারুণ ছন্দে সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভ্যান’      ● দুর্গাপূজায় পাঁচ দিনের সরকারি ছুটি      ● চাঁপাইনবাবগঞ্জে আবারও ককটেল বিস্ফোরণ, উদ্ধার ১১টি      ● বিএনপির বিতর্কিত নেতাকর্মীদের তালিকা হচ্ছে      ● হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু      
নওগাঁয় গণঅধিকার পরিষদের শতাধিক নেতাকর্মীর পদত্যাগ
নওগাঁ প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১০:১১ পিএম

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির বিরুদ্ধে কমিটি বাণিজ্য, অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দুর্নীতি ও একক আধিপত্য বিস্তারের অভিযোগ তুলে নওগাঁ জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের শতাধিক নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন।

শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে নওগাঁ শহরের প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তারা। লিখিত বক্তব্য পাঠ করেন জেলা গণঅধিকার পরিষদের সহসভাপতি এবাদুল ইসলাম। তার সঙ্গে সহসভাপতি আখতারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সহসাংগঠনিক সম্পাদক আবু রায়হান, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খানসহ জেলা ও উপজেলার নেতারা উপস্থিত ছিলেন।

এবাদুল ইসলাম অভিযোগ করেন, নীতি-নৈতিকতা ও আদর্শের কথা বলে সংগঠন শুরু হলেও বর্তমানে তা থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের অবমূল্যায়ন করা হচ্ছে এবং স্বৈরাচারীভাবে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে। সম্প্রতি জেলা কমিটি গঠনে স্থানীয় নেতাদের মতামত উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে কমিটি ঘোষণা করা হয়েছে, যা সাংগঠনিক শৃঙ্খলার পরিপন্থি।

তিনি আরও অভিযোগ করেন, কমিটি গঠনে অর্থ বাণিজ্য হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচি আয়োজনের জন্য জেলা থেকে অর্থ সংগ্রহ করতে চাপ দেওয়া হয়। এতে নতুন ধারার রাজনীতি নয়, বরং পুরনো ধ্যানধারণায় সংগঠন পরিচালিত হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাকিব খান বলেন, ঘোষিত কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে যাকে রাখা হয়েছে তার যোগ্যতা নেই। কেবল স্বজনপ্রীতির কারণে তাকে এ পদ দেওয়া হয়েছে। তিনি নওগাঁ জেলায় ঘোষিত কমিটি প্রত্যাখ্যান করে গণঅধিকার পরিষদকে "অবাঞ্ছিত" ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলার গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের নেতাকর্মীরা উপস্থিত থেকে কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং একযোগে পদত্যাগের ঘোষণা দেন।

স্বদেশ প্রতিদিন/এনআর

আরও সংবাদ   বিষয়:  নওগাঁ   গণঅধিকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close