মঙ্গলবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু      ● জ্বালানি সংকটের কারণ ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি      ● দেশে হাম পরিস্থিতি: ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু      ● টিকাকেন্দ্র ভাঙচুরে সরকার বিব্রত, ব্যবস্থা তদন্তের ভিত্তিতে      ● দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত      ● কেন্দুয়ায় একই দিনে তিন কর্মসূচিতে এমপি হিলালী      ● ট্রাকচাপায় নিহত ভ্যানচালক      ● আ.লীগের আর রাজনীতি করার অধিকার নেই      ● বাংলাদেশের বিমান আটকে দেওয়ার কারণ জানাল পাকিস্তান      ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার      ● আধুনিক প্রযুক্তিতে গবেষণা-উদ্ভাবনে জোর রাষ্ট্রপতির      ● বাড়িতেই তৈরি করুন অ্যারাবিয়ান চিকেন খাবসা      
আশুলিয়ায় অভিযান চালিয়ে চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১:৪০ পিএম
আশুলিয়ায় অভিযান চালিয়ে চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার

আশুলিয়ায় অভিযান চালিয়ে চোর চক্রের ১ সদস্য গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে চোর চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

আজ শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১০টার দিকে এ তথ্য নিশ্চিত করনে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন। 

এর আগে বুধবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার লাল চাঁন ওরফে বাদশা (৩০) জামালপুর সদর উপজেলার তুলশিপুর গ্রামের মৃত আরিফ মিয়া ওরফে হায়দারের ছেলে। 

ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সাংবাদের ভিত্তিতে জানতে পারি আশুলিয়ার নরসিংহপুর এলাকায় একটি চোর চক্র অবস্থান করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে চোর চক্রের ১ সদস্যকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ নানা ধরনের অপকর্মের সাথে জড়িত। 

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, গ্রেপ্তারকৃত লাল চাঁন দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা অপরাধ কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে আশুলিয়া, ঘাটাইল ও জামালপুর সদর থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম





আরও সংবাদ   বিষয়:  আশুলিয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close