প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১১:৫৭ AM

সংগৃহীত ছবি
রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ শুক্রবার (২৯ আগস্ট) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক সারাহ ফারজানা এ আদেশ দেন।
সকাল ১০টার দিকে আসামিরা আদালতে হাজির হন। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এবং শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান কারাগারে আটক রাখার আবেদন করেন।
শুনানিতে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শামসুদ্দোহা সুমন কারাগারে আটক রাখার দাবি জানান। আসামিদের পক্ষ থেকে কয়েকজন আইনজীবী থাকলেও লতিফ সিদ্দিকীর পক্ষে কেউ উপস্থিত ছিলেন না। উভয়পক্ষের শুনানি শেষে আদালত সকল আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. শামসুদ্দোহা সুমন।