সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাতিয়ায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক      ● বেগমগঞ্জে জমি বিরোধে ছুরিকাঘাতে তরুণ নিহত, আহত বোনজামাই      ● হোমনায় ফুটবল টুর্নামেন্ট খেলতে গিয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু      ● নবনির্মিত সৈনিক ব্যারাক ‘প্রত্যয়’ উদ্বোধন করলেন আনসার-ভিডিপি মহাপরিচালক      ● নওগাঁয় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু      ● মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক      ● বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম      ● গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব      ● দ্রুতই ১২ হাজার ক্রীড়া শিক্ষক নিয়োগ : সংসদে আমিনুল হক      ● ড্র মেনে নিল দুই দল, সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ      ● ডা. জুবাইদা রহমানের সঙ্গে ব্রিটিশ ডাচেস সোফির সাক্ষাৎ      ● ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু      
পোল্যান্ডে মহড়ার সময় এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলটের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১১:৪৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পোল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় একটি বিমান ঘাঁটিতে মহড়ার সময় একটি এফ-১৬ ফাইটার জেট বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় পাইলটের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সশস্ত্র বাহিনী।

গতকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) পোল্যান্ডের পশ্চিমাঞ্চলীয় একটি বিমান ঘাঁটিতে দুর্ঘটনাটি ঘটে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রকাশিত ভিডিওতে দেখা যায়, আকাশে থাকা অবস্থায় হঠাৎ যুদ্ধবিমানটি দ্রুত নিচের দিকে নেমে মাটিতে আছড়ে পড়ে এবং তাতে আগুন ধরে যায়। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো পথচারী আহত হননি।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। পোল্যান্ড ন্যাটো মিত্র দেশ হওয়ায় ২০০৩ সালে যুক্তরাষ্ট্র থেকে এফ-১৬ মডেলের যুদ্ধবিমান সংগ্রহ করেছিল।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পোল্যান্ড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close