বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নবীনগরে মানববন্ধন
নবীনগর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১০:৫৫ AM আপডেট: ২৯.০৮.২০২৫ ১১:০৯ এএম
ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নবীনগরে মানববন্ধন

ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নবীনগরে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অজ্ঞাত ফেক ফেসবুক আইডির মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে মালাই গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের চরিত্র নিয়ে বিভিন্ন মিথ্যা অপপ্রচার, অশ্লীল বার্তা ও হুমকি প্রদানের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

আজ শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মালাই মধ্য পূর্ব পাড়া চার রাস্তার মোড়ে মালাই গ্রামের সর্বস্তরের জনগণের অংশগ্রহণে মানববন্ধন শেষে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

প্রতিবাদ সমাবেশে ইউপি সদস্য মাঈনুদ্দিন ঝন্টুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য শফিক সরকার, সমাজ সেবক ফরহাদ সরকার ও শেখ হাফিজুর রহমান, সহকারী শিক্ষক মনিরুল হক চৌধুরী, সমাজ সেবক নাছির সরকার ও খুরশিদ আলম চৌধুরী, বাহরাইন প্রবাসী আনোয়ার হোসেন, সাবেক ইউপি সদস্য কাদির চৌধুরী।

এ সময় বক্তারা বলেন, নবীনগর উপজেলার মধ্যে মালাই একটি ঐতিহ্যবাহী স্বনামধন্য গ্রাম। সম্প্রতি কয়েকদিন যাবত অজ্ঞাত ফেক ফেসবুক আইডির মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে মালাই গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের চরিত্র নিয়ে বিভিন্ন মিথ্যা অপপ্রচার, অশ্লীল বার্তা ও হুমকি প্রদান করে গ্রামে একটা অস্থিরতা সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে একটি কুচক্রী মহল। 

তারা আরো বলেন, অজ্ঞাত ফেক ফেসবুক আইডির মাধ্যমে যা প্রচার করা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণীত। এর ফলে গ্রামের সম্মানিত ব্যক্তিবর্গসহ গ্রামের সম্মানহানি হচ্ছে। 

ইতোমধ্যে ভুক্তভোগী কয়েকজন থানায় বিষয়টি নিয়ে সাধারণ ডায়রি করেছেন জানিয়ে তারা বলেন, গ্রামের শান্তি-শৃঙ্খলা এবং ভ্রাতৃত্ব রক্ষায় অতি দ্রুত অজ্ঞাত ফেক ফেসবুক আইডি পরিচালনাকারীকে সনাক্ত করে তাকে যথাযথ শাস্তির আওতায় আনতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  মানববন্ধন   ব্রাহ্মণবাড়িয়া  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close