বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● অভিযোজন অর্থায়ন তিনগুণের দাবিতে সরব বাংলাদেশ      ● ৩০ কোটি বাড়িতে সৌরবিদ্যুৎ পৌঁছে দেওয়ার বৈশ্বিক উদ্যোগে যোগ দিল বাংলাদেশ      ● ইসরায়েলি কারাগারে কোরআনের হাফেজা হলেন ফিলিস্তিনি তরুণী      ● ই-ক্লাবের প্রেসিডেন্ট আব্দুল্লাহ সাফি, সেক্রেটারি রাবেয়া খাতুন লাকি      ● ফতুল্লায় মাদরাসায় আগুন, ৩ দিনের মধ্যে প্রতিবেদন দিতে তদন্ত কমিটি গঠন      ● ৫১ জেলা স্টেডিয়ামের সংস্কার ও আধুনিকায়ন করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী      ● এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান      ● পরিত্যক্ত দুয়েকটা গাড়িতে আগুন দিলেই দেশের আইনশৃঙ্খলার অবনতি হয় না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● চট্টগ্রামে তেলের গুদামে আগুন      ● গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন      ● সরকারি দপ্তরে ৫ লাখের বেশি শূন্যপদ পূরণে ৩ মেয়াদি পরিকল্পনা      ● শেখ হাসিনার ‘প্রত্যর্পণ’ আইন অনুযায়ী সমাধান হবে : জয়সওয়াল      
ডায়াবেটিসের কিছু অজানা লক্ষণ
হেলথ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১০:০৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডায়াবেটিস টাইপ-২ এখন খুবই সাধারণ একটি দীর্ঘস্থায়ী রোগ। বিশ্বজুড়ে লাখো মানুষ এর প্রভাবের শিকার। কিন্তু আশ্চর্যের বিষয়, অনেকেই এই রোগে আক্রান্ত হয়েও তা বুঝতে পারেন না। কারণ, ডায়াবেটিস ধীরে ধীরে শরীরে বাসা বাঁধে।

সাধারণভাবে ডায়াবেটিসের পরিচিত লক্ষণ হলো ঘন ঘন প্রস্রাব হওয়া, অতিরিক্ত ক্ষুধা ও তৃষ্ণা, দুর্বলতা, ক্ষত শুকাতে দেরি হওয়া এবং হাত-পায়ে ঝিনঝিনি অনুভূতি। এগুলো ঘটে যখন শরীরে ইনসুলিন ঠিকভাবে কাজ করতে পারে না বা পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না। ইনসুলিন হলো সেই হরমোন, যা রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে।

তবে চিকিৎসকরা বলছেন, ডায়াবেটিসের কিছু অচেনা লক্ষণও রয়েছে, যা দেখে অনেকেই রোগের কথা ভাবেন না। এগুলোও হতে পারে আগাম সতর্কবার্তা।

লক্ষণসমূহ

১. হঠাৎ ওজন পরিবর্তন

হঠাৎ ওজন বাড়া বা কমা—এমন অস্বাভাবিক পরিবর্তনের পেছনে ডায়াবেটিস কাজ করতে পারে। বেশি প্রস্রাব হওয়ার কারণে শরীরে পানি ও ক্যালরি কমে যায়। আবার রক্তনালির ক্ষতির কারণে শরীরে তরল জমে হাতের আঙুলের আংটি বা জুতো হঠাৎ আঁটসাঁট হয়ে যায়।

২. দাঁতের সমস্যা

মুখ বারবার শুকিয়ে যাওয়া, মাড়ি ফুলে যাওয়া বা রক্ত পড়া—এসবও ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। রক্তে শর্করা বেড়ে গেলে লালারস কম তৈরি হয়, ফলে মুখে ব্যাকটেরিয়া বেড়ে দাঁতের ক্ষয় ও মাড়ির রোগ দেখা দেয়।

৩. পায়ে অস্বাভাবিক জ্বালা

হাত-পায়ে ঝিনঝিনি বা অবশভাব হওয়া সাধারণ। কিন্তু ঠান্ডা মেঝেতে হাঁটতে গিয়ে যদি মনে হয় গরম মাটির ওপর হাঁটছেন, এটিও ডায়াবেটিসের ইঙ্গিত হতে পারে। দীর্ঘদিন রক্তে শর্করা নিয়ন্ত্রণে না থাকলে স্নায়ুর ক্ষতি হয়।

৪. ত্বকে কালচে দাগ

ঘাড়, বগল বা নাভির নিচে ত্বক হঠাৎ কালচে বা গাঢ় হয়ে গেলে এটি ইনসুলিন প্রতিরোধের লক্ষণ হতে পারে। অতিরিক্ত ইনসুলিন জমে ত্বকে এমন পরিবর্তন দেখা দেয়।

৫. মাথায় ঝাপসা ভাব

রক্তে শর্করা দীর্ঘদিন বেশি থাকলে মস্তিষ্কের কার্যক্রমেও প্রভাব পড়ে। মাথা ঝাপসা লাগা, মনোযোগ কমে যাওয়া বা অকারণে মন খারাপ হওয়া—এসবও ডায়াবেটিসের অচেনা লক্ষণ।

করণীয়

চিকিৎসকদের পরামর্শ, শরীরে এসব লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন। সময়মতো রোগ ধরা পড়লে নিয়ন্ত্রণ করা সম্ভব।

সূত্র: জিও নিউজ উর্দু

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  ডায়াবেটিস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close