বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাতের ঘুম হারিয়েছেন সিদ্ধার্থ
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১১:০৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার জীবন একেবারে পাল্টে গেছে নতুন অতিথির আগমনের পর। একদিকে চলছে তার নতুন ছবি ‘পরম সুন্দরী’-এর প্রচার, অন্যদিকে বাড়িতে রাতজাগা নতুন অধ্যায় শুরু হয়েছে। তারকার চোখের ঘুম কেড়ে নিয়েছে ছোট্ট রাজকন্যা। তবে ক্লান্তির মাঝেও খুঁজে পাচ্ছেন নতুন ধরনের আনন্দ।

সম্প্রতি কপিল শর্মার শোতে হাজির হয়ে বাবা হওয়ার অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে তিনি বলেন, “আমার রুটিন পুরো বদলে গেছে। সকালবেলা বাড়ি থেকে বেরোতে হচ্ছে, খাওয়াদাওয়া, ঘুম সবই ওলটপালট। এখন অনেক রাত পর্যন্ত জেগে থাকতে হচ্ছে, তবে এই অভিজ্ঞতা একেবারে অন্যরকম। ভোর তিন-চারটায় খাওয়া-দাওয়ার পর্ব চলছে।”

শোতে হাসতে হাসতে সিদ্ধার্থ আরও জানান, এখন তিনি বাড়িতে ‘সহ-অভিনেতা’ হিসেবে কাজ করছেন, কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখেন। তবে ন্যাপি বদলানো থেকে শুরু করে শিশুকন্যার সবকিছুতেই তিনি দক্ষ হয়ে উঠেছেন। 

মজার ছলে অভিনেতা বলেন, “ন্যাপি না পরালে কী হতে পারে, সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি।”

চলতি বছরের ১২ জুলাই মুম্বাইয়ের এক বেসরকারি হাসপাতালে কিয়ারা আদভানি ভর্তি হন। ১৫ জুলাই জন্ম নেয় তাদের কন্যাসন্তান। পরদিন ১৬ জুলাই সিদ্ধার্থ-কিয়ারারা সোশ্যাল মিডিয়ায় সুখবর জানান, যেখানে লিখেছিলেন, “আমাদের শিশুকন্যা এসে গিয়েছে। ছবি নয়, শুধু আশীর্বাদ চাই।”

উল্লেখ্য, ২০২১ সালে ‘শেরশাহ’ ছবিতে একসঙ্গে কাজ করতে গিয়েই রুপালি পর্দার প্রেম বাস্তবে রূপ নেয়। দীর্ঘ তিন বছরের সম্পর্কের পর ২০২৩ সালে বিয়ে করেন সিদ্ধার্থ-কিয়ারা। এখন তারা বাস্তব জীবনের পরিপূর্ণ জুটি, আর সেই ভালোবাসার সাক্ষী তাদের ছোট্ট রাজকন্যা।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  সিদ্ধার্থ মালহোত্রা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close