বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ডোমারে যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
ডোমার (নীলফামারী)প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৮:০৫ পিএম

নীলফামারীর ডোমার শহরে যানজট নিরসনে অংশীজনের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।

মতবিনিময় সভায়- উপজেলা দোকান মালিক সমিতি, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন, ট্রাক শ্রমিক ইউনিয়ন, মাইক্রোবাস চালক সমিতি, অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, রিকশা ভ্যান শ্রমিক ইউনিয়ন, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় যানজট নিরসনের লক্ষ্যে বাস, মিনিবাস এবং নাইটকোচগুলো শহর থেকে টার্মিনালে স্থানান্তর এবং অটোরিকশাগুলো শহরের ভেতর থেকে শহরের প্রবেশ মুখে ৪টি স্থানে অবস্থান করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।

বক্তারা বলেন, ফ্যাসিস্টের দোসর শ্রমিক লীগ নেতাদের তৎপরতায় দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সমস্যার তৈরি হয়েছে। শহরের ভেতর প্রধান সড়কের উপর নীতিমালা বহির্ভূত ভাবে বাস থামিয়ে যাত্রী উঠানামা করে আসছে। বিকাল ৪টার পর থেকে রাত ৯টা পর্যন্ত শহরের ভেতর প্রধান সড়কের উপর এ ভাবেই তারা সাব থামিয়ে যাত্রী উঠানামা করে যাচ্ছে। তাদের এ ধরণের  নীতিমালা বহির্ভূত কর্মকাণ্ডের কারণে তীব্র যানজটের সৃষ্টি হয়। 

উল্লেখ্য, ডোমারে চলাচলরত সকল প্রকার যানবাহনের নির্দিষ্ট কোন স্ট্যান্ড নেই। ফলে যেভাবে পারছে যাত্রী উঠানামা করছে। এ কারণে শহরে সার্বক্ষণিক যানজট লেগেই থাকে। যানজট নিরসনের লক্ষ্যে গত ৩০ বছর আগে উপজেলা পরিষদ এলাকা সংলগ্ন ১একর ১৩শতাংশ সরকারি জমির উপর যাত্রী ছাউনি তৈরি করে টার্মিনাল নির্মাণ করে উপজেলা প্রশাসন। পরবর্তীতে পৌরসভার অর্থায়নে আরও একটি যাত্রী ছাউনি নির্মাণ করা হয়। 

শহর ঘিরে রয়েছে বেশ কয়েকটি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল ও মাদ্রাসা, রয়েছে অসংখ্য কিন্ডারগার্টেন স্কুল ও ব্যাংক বিমাসহ গুরুত্বপূর্ণ অফিস। এছাড়াও শহরে রয়েছে একটি রেলপথ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  যানজট   ডোমরা     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close