বৃহস্পতিবার ● ৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● সুরসম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ      ● নানা পাটেকারের মৃত্যু, শোকস্তব্ধ ভারতীয় চলচ্চিত্র অঙ্গন      ● দেশীয় গ্যাস বাড়াতে সাত মাসে ৩২ কূপ খনন      ● শিশুকে চুরির চেষ্টার অভিযোগে নারী আটক      ● প্রাইভেটকারের ধাক্কায় ইজিবাইক খাদে, নিহত ১      ● চয়েন আলী হত্যার প্রধান আসামি গ্রেপ্তার      ● মেধাবী শিক্ষার্থী ও হতদরিদ্রদের মাঝে পণ্য বিতরণ      ● ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু      ● জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রবাসীর পুকুরে বিষ প্রয়োগ      ● আগুনে পুড়ে ছাই চার বসতঘর      ● কোনো পরিচয়ই অধিকার ও সুযোগের পথে বাধা হবে না: প্রধানমন্ত্রী      ● বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা      
সুরসম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ
প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬, ১১:১৩ AM

উপমহাদেশের রাগসংগীতের প্রবাদপুরুষ, বহু বাদ্যযন্ত্রের অনন্য সাধক ও সুরস্রষ্টা সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ। ১৮৬২ সালের ৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে এক সংগীত পরিবারে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি সংগীতসাধক।

শৈশব থেকেই সংগীতের প্রতি গভীর অনুরাগী ছিলেন আলাউদ্দিন খাঁ। কঠোর সাধনার মধ্য দিয়ে তিনি সরোদসহ বিভিন্ন বাদ্যযন্ত্রে অসাধারণ দক্ষতা অর্জন করেন। দীর্ঘ সংগীতজীবনে তিনি উপমহাদেশের রাগসংগীতকে সমৃদ্ধ করার পাশাপাশি অসংখ্য শিল্পীকে প্রশিক্ষণ দেন। তার শিষ্যদের মধ্যে ওস্তাদ আলী আকবর খান, পণ্ডিত রবিশঙ্কর, অন্নপূর্ণা দেবী, পান্নালাল ঘোষ ও নিখিল বন্দ্যোপাধ্যায়সহ উপমহাদেশের বহু খ্যাতিমান শিল্পী রয়েছেন।

সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আলাউদ্দিন খাঁ পদ্মভূষণ, পদ্মবিভূষণ, সংগীত নাটক আকাদেমি পুরস্কার ও ফেলোশিপসহ বিভিন্ন রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সম্মাননা লাভ করেন। তার সংগীতসাধনা ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছে।

বিশ্বখ্যাত এই সংগীতসাধকের জন্মভূমি শিবপুরে তার স্মৃতি সংরক্ষণে এখনো বড় কোনো স্থায়ী উদ্যোগ বাস্তবায়িত হয়নি বলে স্থানীয়দের অভিযোগ। তার পৈতৃক ভিটাসহ বিভিন্ন স্মৃতিবিজড়িত স্থাপনা অযত্নে পড়ে রয়েছে। স্থানীয়দের দাবি, আলাউদ্দিন খাঁর স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে তার জন্মভূমিতে একটি স্থায়ী স্মৃতি কমপ্লেক্স বা জাদুঘর প্রতিষ্ঠা করা প্রয়োজন।

এদিকে, ২০২৬ সালের ২৩ জুন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উপ-পরিচালক নাহিদা সুলতানা শিবপুরে আলাউদ্দিন খাঁর জন্মভূমি পরিদর্শন করেন। পরিদর্শনের পর তার জন্মভূমিকে ঘিরে একটি স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার পরিকল্পনা করা হয়। এটি বাস্তবায়িত হলে সুরসম্রাটের জীবন, সংগীতসাধনা ও অবদান সংরক্ষণের পাশাপাশি তার জন্মভূমি একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যস্থানে পরিণত হতে পারে।






স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  আলাউদ্দিন খাঁ   সুরসম্রাট আলাউদ্দিন খাঁ   আলাউদ্দিন খাঁর জন্মবার্ষিকী   ব্রাহ্মণবাড়িয়া   নবীনগর   শিবপুর   রাগসংগীত   সরোদ   সংগীতসাধক   স্মৃতি জাদুঘর   সংগীত   বাংলাদেশ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close