রবিবার ● ১৮ অক্টোবর ২০২৬
   
শিরোনাম:
● বাড্ডার ২১ নম্বর ওয়ার্ডের গুদারাঘাটে নতুন পানির পাম্প স্থাপনের কাজ শুরু      ● দুই টেস্ট খেলতে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজ দল      ● ৭ জানুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা-২০২৭      ● মন্ত্রণালয়ের নাম পরিবর্তনের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন      ● পুলিশে বড় রদবদল, বদলি ১১ কর্মকর্তা      ● ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● ২০২৯ সালে নতুন ঠিকানায় যাবে বাংলাদেশ সচিবালয়      ● কুড়িগ্রামে ৮৩৬ নারীকে শাড়ি বিতরণ      ● যায়নবাদ: মানব অস্তিত্ব ও বৈশ্বিক শান্তির জন্য এক ক্রমবর্ধমান হুমকি      ● সন্তানকে বাঁচাতে মায়ের আতর্নাথ      ● রাইয়ান হত্যায় ৫ দিনের রিমান্ড মঞ্জুর      ● নবীগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৯      
বাড্ডার ২১ নম্বর ওয়ার্ডের গুদারাঘাটে নতুন পানির পাম্প স্থাপনের কাজ শুরু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬, ৮:৩০ পিএম আপডেট: ১৮.১০.২০২৬ ৮:৩৬ PM
পানির পাম্প স্থাপনের কার্যক্রম উদ্বোধন করেন এম এ মতিন

পানির পাম্প স্থাপনের কার্যক্রম উদ্বোধন করেন এম এ মতিন

এম এ মতিনের উদ্যোগে ওয়াসার কার্যক্রম, স্বস্তির প্রত্যাশায় কয়েক হাজার পরিবার

রাজধানীর বাড্ডার ২১ নম্বর ওয়ার্ডের গুদারাঘাট এলাকায় দীর্ঘদিনের পানি সংকট নিরসনে নতুন পানির পাম্প স্থাপনের কাজ শুরু হয়েছে। বাড্ডা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মতিনের উদ্যোগে এবং ঢাকা ওয়াসার তত্ত্বাবধানে গতকাল রোববার সকালে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পাম্প স্থাপনের কার্যক্রম উদ্বোধন করেন এম এ মতিন। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা ওয়াসার পক্ষে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী মো. মোস্তফা এবং উপসহকারী প্রকৌশলী মো. আ. মতিন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড্ডার ২১ নম্বর ওয়ার্ডের গুদারাঘাটের ঘনবসতিপূর্ণ এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র পানি সংকটে ভুগছিলেন বাসিন্দারা। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় এলাকার পুরোনো পাম্পটি অকেজো হয়ে পড়ে। এতে প্রয়োজনীয় পানি সংগ্রহ করতে গিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছিল স্থানীয় পরিবারগুলোকে।

এ পরিস্থিতিতে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে নতুন পানির পাম্প স্থাপনের জন্য ঢাকা ওয়াসার কাছে আবেদন জানান এম এ মতিন। পরে ওয়াসা কর্তৃপক্ষ সরেজমিনে পরিস্থিতি পরিদর্শন করে নতুন পাম্প স্থাপনের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গতকাল পাম্প স্থাপনের কাজ শুরু হয়।

নতুন পাম্পটির স্থাপনকাজ শেষ করে চালু করা হলে গুদারাঘাট ও আশপাশের কয়েক হাজার পরিবারের পানি সংকট নিরসনে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

দীর্ঘদিনের পানি সংকট থেকে মুক্তি পেতে নতুন পাম্পটি দ্রুত চালুর অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।




স্বদেশ প্রতিদিন/এফএইচ






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close