মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সাটুরিয়ায় চতুর্থ শ্রেণীর ছাত্রীকে শীলতাহানির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত      ● শরীয়তপুর পুলিশ লাইনে ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে সাহেব আলীর মৃত্যু      ● কিশোর হত্যা মামলায় সাঈদ খোকন ৫ দিনের রিমান্ডে      ● ঢাক-ঢোল আর প্রার্থনায় মুখর আলোর কোল      ● অ্যাভেঞ্জার্স-ডুন থেকে শাহরুখ-সালমান, ডিসেম্বরে বড় চমক      ● প্রথম উইকেট পেতে এক ঘণ্টার অপেক্ষা বাংলাদেশের      ● হাম উপসর্গে আরও ৯ মৃত্যু, নতুন শনাক্ত ৬৮      ● পুষ্টিগুণ অটুট রাখতে ডাল রান্নার নিয়ম      ● বন্ধুত্বে প্রেমের ইঙ্গিত দেয় যে ৫ লক্ষণ      ● শুটিংয়ে যাওয়ার মুহূর্তে লুটিয়ে পড়েন সোহেল খান: জয়      ● খুলনায় রূপসায় জিয়া সৈনিক দল নেতাকে কুপিয়ে জখম       ● জিটিএ ৬ খেললে মস্তিষ্কে যেসব প্রভাব পড়তে পারে      
বিদেশি পিআর পদ্ধতি কার্যকর হলে মানুষ জনপ্রতিনিধিদের খুঁজে পাবে না: হাফিজ উদ্দিন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭:২৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্বাচনে সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতি দেশের মানুষ চেনেই না। বিদেশি পিআর পদ্ধতি কার্যকর হলে জনগণ জনপ্রতিনিধিদের খুঁজে পাবে না বলে মন্তব্য করেছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব) হাফিজ উদ্দিন আহমদ।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযুদ্ধ দলের এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, “অন্তর্বর্তী সরকারের অধীনে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। এরপর নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান ঠিক করবে। যারা মুক্তিযুদ্ধ দেখেনি বা গল্প শোনেনি তারাই সংবিধান ছুড়ে ফেলার কথা বলল।”

তিনি বলেন, “সংখ্যাগরিষ্ঠতা থাকলে যেকোনো দল সংবিধান পরিবর্তন করতে পারে। জুলাই সনদে কখনো সংবিধান উপরে অবস্থান করতে পারে না। সারা বিশ্বে নির্বাচিত প্রতিনিধিরা সংবিধান পরিবর্তন করে থাকে। বাংলাদেশেও তাই হয়ে এসেছে। কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান পরিবর্তন হতে পারে না।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  বিদেশ   পিআর   হাফিজ উদ্দিন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close