বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
দাবি আদায়ে বিভাগীয় পর্যায়ে প্রকৌশলী সমাবেশর ঘোষণা শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

এবার প্রকৌশল শিক্ষার্থীরা তিন দফা দাবি আদায়ে বিভাগীয় পর্যায়ে ‘প্রকৌশলী সমাবেশ’ ও ‘জাতীয় প্রকৌশলী সমাবেশ’ করার ঘোষণা দিয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

সেখানে বক্তারা বলেন, “প্রকৌশল শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপদেষ্টারা উল্লেখযোগ্য কোনও সিদ্ধান্ত জানায়নি। কমিটির সদস্য মনপুত হয়নি উল্লেখ করে তারা বলেন, জনদুর্ভোগ এড়িয়ে কর্মসূচি নেয়া হচ্ছে। আর দাবি আদায়ে দেশের সকল ক্যাম্পাসে কমপ্লিট শাটডাউন বলবৎ থাকবে।”

শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও হামলার পরও শিক্ষার্থীদেরকে মব সৃষ্টিকারী হিসেবে ফ্রেমিং করা হচ্ছে। গতকাল শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ডিএমপি কমিশনার ক্ষমা চাইলেও এখন পর্যন্ত কোন তদন্ত কমিটি গঠন করা হয়নি। কোন পুলিশ সদস্যকে বহিষ্কার বা আটক করা হয়নি যা দুঃখজনক বলেও জানান বক্তারা।

আন্দোলনরত শিক্ষার্থীদের তিন দফা দাবি হলোঃ

১. শুধু বিএসসি ইঞ্জিনিয়ারিং যারা সম্পন্ন করবেন, তারাই যেন প্রকৌশলী (ইঞ্জিনিয়ার) লিখতে পারেন, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া।

২. নবম গ্রেড সহকারী প্রকৌশলী পদে কেবল পরীক্ষার মাধ্যমে নিয়োগ ও ন্যূনতম যোগ্যতা বিএসসি ইঞ্জিনিয়ার করা।

৩. দশম গ্রেডে শুধু ডিপ্লোমাধারীরা আবেদন করতে পারেন, সেখানে যেন উচ্চ ডিগ্রিধারীরাও আবেদন করতে পারেন, সে ব্যবস্থা করা।


স্বদেশ প্রতিদিন/আইএমএস






আরও সংবাদ   বিষয়:  দাবি   প্রকৌশলী   শিক্ষার্থী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close