বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাতপার্টিতে অন্য পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ বিপাশা, দেখে ফেলেছিলেন জন
বিনোদন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় অভিনেত্রী বিপাশা বসু। বহুদিন পর এমন নায়িকাকে পেয়ে বলিউড একেবারে উত্তাল। তার ওপর এই বাঙালিকন্যা সাহসীও বটে।

জন আব্রাহমের সঙ্গে জিসম ছবিতে পর্দায় তার অন্তরঙ্গ দৃশ্য এখনো মনে পড়ে। তবে শুধু পর্দাতেও কেন, বিপাশার শরীরের ভাঁজে, বাস্তবেও কাবু হয়েছিলেন সুঠাম চেহারার জন আব্রাহাম। 

অন্যদিকে জনের পেশিবহুল শরীরেও বেকাবু হয়েছিলেন বিপাশা। তাই প্রেমে পড়তেও দেরি হলো না। আর প্রেম মানেই ঝটপট লিভ ইন রিলেশন। কিন্তু তারপর হঠাৎ এমন কী হলো, যার জন্য ভাঙল এই প্রেম?


শোনা যায়, মুম্বাইয়ে পৌঁছে  ছোট একটা ফ্ল্যাটেই ঠাঁই হয়েছিল বিপাশা বসুর। বিপাশা ও জন সাধ করে নিজেদের হাতেই সাজিয়ে ছিলেন সেই ফ্ল্যাট। সকাল সকাল নাকি দুজনে কফি হাতে ফ্ল্যাটের ছোট্ট বারান্দায় দাঁড়িয়ে নানা আলোচনায় ব্যস্ত থাকতেন। সেই ফ্ল্যাটের থেকেই মায়ানগরীতে স্ট্রাগল শুরু করেছিলেন তারা। ঠিক সেই সময় পূজা ভাটের হাত ধরে আসে জিসম ছবি। বিপরীতে জন আব্রহাম। 

এই ছবির শুটিং ফ্লোরেই, শুধু অভিনয়ের খাতিরেই প্রথমবার কাছে আসা। জিসম ছবির শুটিং চলতে চলতেই বন্ধুত্ব জমজমাট। ক্য়ামেরার সামনের রসায়ন, টুক করে চলে গেল ক্য়ামেরার পেছনে।

শোনা গিয়েছিল, এই ছবির পরেই বিপাশা ও জন ঠিক করলেন, একসঙ্গে থাকবেন। একই ফ্ল্যাটে। অর্থাৎ দুজনেই সিদ্ধান্ত নিলেন লিভ ইন সম্পর্কে থাকার। শোনা যায়, বিয়ের প্ল্যানও করতে শুরু করেছিলেন জন ও বিপাশা। এমনকি কলকাতায় নিজের বাড়িতেও জনকে নিয়ে এসেছিলেন মা-বাবার সঙ্গে পরিচয় করাতে। তা হঠাৎ এমন কী হলো যে বিপাশাকে ভালোবেসেও, বিয়ে করলেন না নায়ক!

জনের সঙ্গে ব্রেকআপ হওয়ার পর মূলত নিজেকে গুটিয়েই রেখেছিলেন বিপাশা। তবে বলিউডে থাকার খাতিরে মাঝে মাঝেই প্রকাশ্যে আসত, বলিউডের অন্য নায়কদের সঙ্গে তার সম্পর্কের কথা। স্বভাবতই, আঙুল উঠত বিপাশার দিকেই। 

তবে বিপাশার ঘনিষ্ঠ মহলের দাবি, জন নাকি কখনোই মন থেকে বিপাশাকে মানতে পারেনি। বিপাশার স্বাধীনচেতা মনকে পছন্দ করতেন না জন। অধিকার ফলাতে চাইতেন। এমনকি অনেকে দাবি করেন, বিপাশার শরীরকেই বেশি চাইতেন নায়ক, মনকে আঘাত দিতেন বেশি।

তবে বিপাশা কখনই এসব সামনে আনেননি। উলটে নানা সাক্ষাৎকারে বলেছেন, “বন্ধুত্ব ছিল, কিন্তু জনের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল কুৎসিত।”

অন্যদিকে জনের ঘনিষ্ঠমহলের কাছে, বিপাশার সঙ্গে সম্পর্কে জন খুবই সিরিয়াস ছিলেন। তবে বিপাশাই নাকি অন্য পুরুষদের দেখে আগ্রহী হতেন। শোনা যায়, বিপাশা ও জনের মাঝখানে এসে পড়েছিলেন আরেক মডেল-নায়ক ডিনো মরিয়া। গুঞ্জনে রয়েছে, জন নাকি এক রাতের পার্টিতে ডিনো মরিয়ার সঙ্গে বিপাশাকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলেন। আর তারপরেই বিপাশাকে ছেড়ে দেওয়ার চরম সিদ্ধান্ত নেন। 

আবার শোনা যায়, বিপাশাকে কিছু না জানিয়েই নাকি ব্যাংক ম্যানেজার প্রিয়াকে গোপনে বিয়ে করেছিলেন জন। সেই প্রিয়ার জন্যই নাকি বিপাশা ছাড়েন তিনি। তবে এসব রটলেও, বিপাশা বা জন কেউ এই ব্রেকআপের আসল কারণ নিয়ে মুখ খোলেননি কখনো।

তবে এখন সময় গড়িয়েছে। বিপাশাও তার সংসারে ব্যস্ত। অন্যদিকে, জন আব্রাহমও। বিপাশা বিয়ে করলেন অভিনেতা করণ সিং গ্রোভারকে। আর জন বিয়ে করলেন ব্যাংক ম্যানেজার প্রিয়াকে।

তবে এখনো এই অভিনেত্রীর বিভিন্ন ছবি, ভিডিও বা মন্তব্য নিয়ে তোলপাড় হয় সামাজিক যোগাযোগ মাধ্যম।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  রাতপার্টি   বিপাশা   জন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close