প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৭:১৬ পিএম

সংগৃহীত ছবি
ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস ফের নির্দেশনা দিয়েছে যুক্তরাষ্ট্রের ভিসাপ্রত্যাশীদের।
আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) দূতাবাসের ফেসবুক পেজের এক পোস্টে দূতাবাস জানিয়েছে, ভিসা আবেদন ও সাক্ষাৎকারে সত্য বলুন- মিথ্যা বললে নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
ওই পোস্টে দূতাবাস জানায়, আপনার বিরুদ্ধে অপরাধমূলক কোনো দণ্ড থাকলে, তা আপনাকে আজীবনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশ থেকে বিরত রাখতে পারে। এমনকি তুলনামূলকভাবে ছোটখাটো অপরাধও ভিসা প্রত্যাখ্যানের কারণ হতে পারে।
কনস্যুলার অফিসাররা আপনার অপরাধসংক্রান্ত রেকর্ড দেখতে পারেন এবং আগের যেকোনো লঙ্ঘন বা গ্রেপ্তারের তথ্য তারা জানতে পারবেন।