বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
গ্রিন কার্ড ও এইচ-১বি ভিসায় বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১০:২৪ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আসতে চলেছে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রধানত গ্রিন কার্ড ও এইচ-১বি ভিসা ব্যবস্থায় সংস্কার আনা হবে। মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ফক্স নিউজকে বলেছেন, বর্তমান ব্যবস্থায় তুলনামূলকভাবে কম আয়ের অভিবাসীরাই বেশি সুবিধা পাচ্ছেন।

তিনি জানান, একজন গড় মার্কিন নাগরিক বছরে প্রায় ৭৫ হাজার ডলার আয় করেন, কিন্তু গ্রিন কার্ডধারীদের গড় আয় মাত্র ৬৬ হাজার ডলার। তাই কম আয়ের অভিবাসীদের এই সুবিধা দেওয়া কেন যুক্তিযুক্ত তা প্রশ্ন তুলেছেন। লুটনিক বলেন, এখন থেকে মেরিট-ভিত্তিক ব্যবস্থা আনা হবে, যেখানে পারিবারিক সম্পর্ক বা লটারি নয়, দক্ষ ও উচ্চ আয়ের আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

তিনি নতুন পরিকল্পনা ‘গোল্ড কার্ড’-এর কথাও উল্লেখ করেন। এর আওতায় কেউ যুক্তরাষ্ট্রে অন্তত ৫০ লাখ ডলার বিনিয়োগ করলে সরাসরি স্থায়ী আবাসিক মর্যাদা পাবেন। মূল লক্ষ্য ধনী বিনিয়োগকারীদের আকৃষ্ট করা।

এইচ-১বি ভিসাতেও সংস্কারের কথা ভাবা হচ্ছে। বর্তমানে এটি লটারি ভিত্তিক, কিন্তু নতুন প্রস্তাবে আয়ের ভিত্তিতে ধাপভিত্তিক বাছাই করার প্রস্তাব রয়েছে। এতে উচ্চ আয়ের আবেদনকারীরা আগে সুযোগ পাবেন।

তবে সমালোচকরা বলছেন, এই পদক্ষেপে মধ্য ও নিম্ন আয়ের অভিবাসীদের সুযোগ কমে যাবে। বাইডেন প্রশাসনের সাবেক কর্মকর্তা ডাগ র‍্যান্ড মন্তব্য করেছেন, লুটনিক হয়তো এইচ-১বি (অস্থায়ী ভিসা) এবং গ্রিন কার্ড (স্থায়ী আবাসিক মর্যাদা)-এর মধ্যে পার্থক্য পুরোপুরি বোঝেননি।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  গ্রিন কার্ড   যুক্তরাষ্ট্র  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close