বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ফজলুর রহমানের বক্তব্যের কারণে দল বিব্রত : প্রিন্স
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৪:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফজলুর রহমানের বক্তব্যের কারণে দল বিব্রত, তাই সদস্যপদ স্থগিত করা হয়েছে। যে যত বড় নেতাই হোক, দলের বাইরে গিয়ে ব্যক্তিগত বক্তব্য বা অবস্থান এই দায়ভার দল মেনে নেবে না বলে মন্তব্য করেছেন, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। 

আজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের প্রথম জাতীয় প্রতিনিধি সমাবেশ সফল করতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, আগামী শনিবার (৩০ আগস্ট) বিকেল ২টায় সমতল অঞ্চলে ১২টি জেলায় বসবাসরত জাতিগোষ্ঠীর সাংগঠনিক সমাবেশ এবং মতবিনিময় হবে টাউন হল অডিটোরিয়ামে। সমাবেশ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে যুক্ত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি বিজন কান্তি সরকার।

এমরান সালেহ প্রিন্স বলেন, “উনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ত্যাগী ও সংগ্রামী মানুষ, তাকে আমরা সম্মান করি। কিন্তু তিনি যেটা বলছেন সেটা তার ব্যক্তিগত মত। দল করতে গেলে সব ব্যক্তিগত বক্তব্য প্রকাশ্যে আনা যায় না।”

তিনি বলেন, “বিএনপির সঙ্গে আমাদের সংগঠনের আনুষ্ঠানিক পথচলা ২০০৭ সাল থেকে, যা ২০১৪ সালের ৭ সেপ্টেম্বর স্বীকৃতি লাভ এবং অনুমোদিত হয়। তখন থেকেই দলের মানববন্ধন, পদযাত্রা, সংগ্রাম আন্দোলনসহ দল ঘোষিত বিভিন্ন কর্মসূচিতে আমাদের নেতাকর্মীরা সক্রিয় অংশগ্রহণ করেছেন।”

বিএনপির এই নেতা বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকার এবং সরকারে যুক্ত দোসরদের দ্বারা আমাদের অনেক নেতাকর্মী মামলা-হামলা এবং কারাবরণের শিকার হন। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মীরা দলের সর্বোচ্চ পর্যায়ের নীতিনির্ধারকদের দ্বারা নির্দেশিত, নিয়ন্ত্রিত এবং পরিচালিত হয়েছে।”

তিনি আরো বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশি জাতীয়তাবাদের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বর্তমান চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার সুযোগ্য সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের রাজনৈতিক রোল মডেল। তারেক রহমান প্রণীত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার সঙ্গে আমরা নিবিড় ও গভীরভাবে আবদ্ধ। ওই ঐতিহাসিক দলিলের দ্বিতীয় নম্বরে বর্ণিত ‘রেইনবো ন্যাশনসের’ আমরা সমতল অঞ্চলের পিছিয়ে থাকা জনগোষ্ঠী ধারণাপত্রের এক একটি রং। দলিলের ১৬ নম্বরে বিশেষভাবে আমাদের মতো অনগ্রসর জাতিগোষ্ঠীর অধিকার এবং সুরক্ষার কথা দলীয়ভাবে স্বীকৃত।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ফজলুর রহমান   বক্তব্যে   দল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close