বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খুলনার অধিনায়কের দায়িত্ব পেলেন মোহাম্মদ মিঠুন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৪:২৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শুরু হতে যাচ্ছে এনসিএল টি-টোয়েন্টির দ্বিতীয় আসর। আগামী ১৫ ‍সেপ্টেম্বর মাঠে গড়াবে এই টুর্নামেন্ট। এবারের আসর হবে তিন ভেন্যুতে।

এরআগে ২০২৪-এ প্রথমবারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল)। সিলেটের মাটিতে অনুষ্ঠিত হওয়া সেই টুর্নামেন্টে বেশ ভালো সাড়া পেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এনসিএল টি-টোয়েন্টিকে সামনে রেখে ইতোমধ্যে খেলোয়াড় গোছানোর কাজ শুরু করে দিয়েছে সব বিভাগই। খুলনা বিভাগও তাদের কাজ শুরু করে দিয়েছে। গতবার দলটির অধিনায়কের দায়িত্ব পালন করা নুরুল হাসান সোহান জাতীয় দলের দায়িত্ব থাকায় খেলতে পারবেন না।

বিসিবি সূত্রে জানা গেছে, খুলনা বিভাগের অধিনায়কের দায়িত্ব পালন করবেন মোহাম্মদ মিঠুন। এনামুল হক বিজয়, সৌম্য সরকার, জিয়াউর রহমান, মৃত্যুঞ্জয় চৌধুরী, মোহাম্মদ হালিম এবং শেখ পারভেজ জীবনদেরও খুলনার হয়ে খেলার কথা রয়েছে। 

জানা গেছে, এনসিএল টি-টোয়েন্টির পর চারদিনের এনসিএল মাঠে গড়াবে। টি-টোয়েন্টির এই টুর্নামেন্ট শুরুর আগে আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস টেস্ট।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  খুলনা   অধিনায়ক   মোহাম্মদ মিঠুন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close