বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      
ইবি শিক্ষার্থী সাজিদের খুনি ও আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের দাবিতে বিক্ষোভ
খুবি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৪:৩৩ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও আওয়ামী ফ্যাসিস্টদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল, ইবি শাখা।

বুধবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে অনুষদ ভবনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে এসে সমবেত হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন সংগঠনের নেতৃবৃন্দ।

বিক্ষোভ কর্মসূচিতে শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ, যুগ্ম আহ্বায়ক আনারুল ইসলাম, আহসান হাবিব, সদস্য রাফিজ আহমেদ, নুর উদ্দিন, সাক্ষর, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুক্তাদির রহমান এবং ঝিনাইদহ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক উল্লাস হোসাইনসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, হত্যার দীর্ঘ সময় পার হলেও এখনও কোনো আসামিকে গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, ‘সাজিদের হত্যাকারীরা এখনো গ্রেফতার হয়নি। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবো। জুলাই-অভ্যুত্থানে যারা আমাদের বাধা দিয়েছিল, তাদেরও বিচারের আওতায় আনতে হবে।’

আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, ‘ক্যাম্পাসে ১৮ হাজার শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী অনিরাপদ পরিস্থিতিতে রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে সিসি ক্যামেরা স্থাপন, লাইট বৃদ্ধি এবং পুলিশ টহল জোরদার করতে হবে। এছাড়া ৫ আগস্ট আমাদের বিরুদ্ধে যারা জঙ্গি তকমা দিয়েছিল, তাদের বিচারও করতে হবে।’

ইবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সদস্য রাশেদুল ইসলাম রাশেদ বলেন, ‘যারা দীর্ঘ ১৭ বছর এই ক্যাম্পাসে শাসন করেছে, তাদের সনাক্ত করে বিচারের আওতায় আনা হয়নি। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তাদের চাকরি থেকে বরখাস্ত ও বিচারের আওতায় আনার জন্য অবিলম্বে পদক্ষেপ নিতে হবে।’

স্বদেশ প্রতিদিন/এমএম



আরও সংবাদ   বিষয়:  ইবি   সাজিদ হত্যা   আ. লীগ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close