বুধবার ● ১১ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● বছির হত্যা মামলায় ছয় আসামি বাদ, পুনঃতদন্তের দাবি      ● কক্সবাজার আদালত চত্বরে দুই আইনজীবীকে মারধরের অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে      ● আশুলিয়ায় বেশির ভাগ কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা, কয়েকটিতে ছুটি      ● গাবতলীতে বাসচাপায় প্রাণ গেল দুই নারীর      ● চৌমুহনীতে আধুনিক ফুটবল টার্ফ ‘ফ্রি কিক’-এর শুভ উদ্বোধন      ● কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে হামলায় গোয়েন্দা পুলিশের ৩ সদস্য আহত      ● গদখালীতে অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সভা      ● নানাবাড়ি বেড়াতে এসে ভিমরুলের আক্রমণে প্রাণ গেল ৩ বছরের শিশুর      ● পিরোজপুরে ইয়াবাসহ আটক এক, শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার      ● ইরান যুদ্ধ ‘শেষ’ দাবি ট্রাম্পের, চালিয়ে যেতে চান নেতানিয়াহু      ● ডিসেম্বরে ৪ থেকে ৬টি শৈত্যপ্রবাহের আভাস      ● মিরপুরে পার্কিং করা তিন বাসে আগুন      
বছির হত্যা মামলায় ছয় আসামি বাদ, পুনঃতদন্তের দাবি
শাহীন আহমেদ, কুড়িগ্রাম
প্রকাশ: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১:১৩ পিএম

কুড়িগ্রাম সদর উপজেলার জাহিদ হাসান ওরফে বছির হত্যা মামলায় এজাহারভুক্ত সাত আসামির মধ্যে ছয়জনকে চূড়ান্ত অভিযোগপত্র (চার্জশিট) থেকে বাদ দেওয়ার অভিযোগ উঠেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে এজাহারভুক্ত সব আসামিকে অন্তর্ভুক্ত করে পুনঃতদন্তের দাবি জানিয়েছেন মামলার বাদী নিহতের বাবা রফিকুল ইসলাম।

এ বিষয়ে বুধবার (১১ নভেম্বর)সকাল ১১ টায় কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকাবাসীরা। পড়ে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল নিয়ে পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।  

আবেদন সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের মালভাঙ্গা কেকতির পাড় গ্রামে জাহিদ হাসান ওরফে বছিরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তের দায়িত্ব পান সদর থানার উপপরিদর্শক (এসআই) চন্দন কুমার। তদন্ত শেষে ২০২৬ সালের ১৩ সেপ্টেম্বর আদালতে প্রতিবেদন দাখিল করেন তিনি। তবে ওই প্রতিবেদনে এজাহারভুক্ত সাত আসামির মধ্যে একজনকে রেখে বাকি ছয়জনকে বাদ দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বাদী।

পুলিশ সুপারের কাছে দেওয়া আবেদনে বাদীপক্ষের দাবি, মামলার প্রধান আসামি জিজ্ঞাসাবাদে নিজের পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়টি এড়িয়ে গিয়ে হত্যাকাণ্ডে জড়িত হিসেবে তাঁর বন্ধুদের নাম উল্লেখ করেন। পরবর্তী সময়ে তদন্ত প্রতিবেদনে এজাহারভুক্ত পরিবারের ছয় সদস্যকে বাদ দিয়ে বন্ধুদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

আবেদনে আরও উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডের ঘটনাস্থল ছিল প্রধান আসামির বাড়ির আঙিনা। সেখানে জাহিদ হাসান ওরফে বছিরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মারধর করে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। বাদীপক্ষের দাবি, মামলার বিবরণ ও প্রাসঙ্গিক আলামত বিশ্লেষণ করলে প্রধান আসামির পরিবারের সদস্যদের সংশ্লিষ্টতার বিষয়টিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন।

এ ছাড়া নিহত জাহিদ হাসানের স্ত্রীর সঙ্গে প্রধান আসামির অনৈতিক সম্পর্ক ছিল বলে আবেদনে অভিযোগ করা হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল এবং বিষয়টি নিয়ে একাধিকবার সালিস-বৈঠকও হয়েছিল বলে দাবি করা হয়।

বাদীপক্ষের আশঙ্কা, তদন্তে এসব বিষয় যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। ফলে প্রকৃত অপরাধীরা বিচারের আওতার বাইরে থেকে যেতে পারেন।

এ অবস্থায় মামলার সব দিক পুনরায় খতিয়ে দেখা, বাদ পড়া এজাহারভুক্ত আসামিদের সংশ্লিষ্টতা যাচাই এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জন্য পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের বাবা রফিকুল ইসলাম।

মানববন্ধনে মোছাঃ আয়শা বেগম, আরিফা বেগম,মোঃ খায়রুজ্জামান, আলআমীন মিয়া প্রমুখ  বক্তব্য রাখেন 








স্বদেশ প্রতিদিন/এস পি


আরও সংবাদ   বিষয়:  কুড়িগ্রাম   বছির হত্যা মামলা   জাহিদ হাসান   রফিকুল ইসলাম   হত্যা মামলা   পুনঃতদন্তের দাবি   চার্জশিট   আসামি বাদ   মানববন্ধন   বিক্ষোভ মিছিল   পুলিশ সুপার   কুড়িগ্রাম সদর   মোগলবাসা ইউনিয়ন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close