বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জাকসু নির্বাচনে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ
জাবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৬:৪৭ পিএম
জাকসু নির্বাচন কমিশন কার্যালয়

জাকসু নির্বাচন কমিশন কার্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

গতকাল সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ৭টায় জাকসু’র ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, সহ-সভাপতি (ভিপি) পদে মনোনয়ন জমা পড়েছে ২০টি, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৭টি, নারী যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ৯টি, পুরুষ যুগ্ম সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২১টি, শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ১৩টি, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ বিষয়ক সম্পাদক ১৩টি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ৯টি, সাংস্কৃতিক সম্পাদক ৯টি, সহ সাংস্কৃতিক সম্পাদক পদে ১১টি, নাট্য সম্পাদক পদে ৭টি, ক্রীড়া সম্পাদক পদে ৫টি, নারী সহ ক্রীড়া সম্পাদক পদে ৬টি, পুরুষ সহ ক্রীড়া সম্পাদক পদে ৬টি, তথ্য ও প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক পদে ১৪টি, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক ১৪টি, নারী সহ সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৫টি, পুরুষ সমাজসেবা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে ৯টি, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক ১২টি, পরিবহণ ও যোগাযোগ সম্পাদক পদে ৭টি, নারী কার্যকরী সদস্য পদে ১৭টি এবং পুরুষ কার্যকরী সম্পাদক পদে ৩২টি মনোনয়নপত্র জমা পড়েছে।

এর আগে, গত ২১ আগস্ট বিকাল ৪টায় মনোনয়নপত্র দাখিলের সময় শেষ হয়। সেদিন এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন জানায়, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনে ২৫টি পদের বিপরীতে ২৭৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। অন্যদিকে ২১টি আবাসিক হলে মোট ৩১৫টি পদের বিপরীতে ৪৬৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে খসড়া ভোটার তালিকায় ২৫৬টি মনোনয়ন তালিকাভুক্ত হয়েছে। বাকিগুলো বাতিল হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন। এছাড়া হলগুলোর খসড়া ভোটার তালিকা এখনও প্রকাশিত হয়নি।

নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহী সাত্তার জানান, তথ্যগত ভুল ও ছাত্রত্ব না থাকার কারণে কিছু মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। প্রার্থীদের আপিলের সুযোগ রয়েছে। আপিল করার সময়সীমা মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত, এবং শুনানি ২৭ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। একইদিন বিকাল ৪টায় আপিলের রায় ঘোষণা হবে। ২৮ আগস্ট বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে। বৈধ প্রার্থী তালিকা ২৯ আগস্ট বিকাল ৪টায় প্রকাশ করা হবে।

ছাত্রশিবির সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সোমবার দুপুর ২টায় জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম রাশিদুল আলমকে স্মারকলিপি দিয়েছে।

‘সমন্বিত শিক্ষার্থী জোট’ অভিযোগ করে জানায়, নির্বাচনী আচরণবিধি উপেক্ষা করে ক্যাম্পাসে ব্যানার প্রদর্শন, বিভিন্ন হলে পোস্টারিং, বহিরাগতদের সমাগম ঘটানো হচ্ছে। একই সঙ্গে নির্বাচনে অংশগ্রহণকারী নারী প্রার্থীদের হেয় প্রতিপন্ন করে সামাজিক যোগাযোগমাধ্যমে অসম্মানজনক মন্তব্য ও বুলিংয়ের ঘটনাও ঘটছে।

এবিষয়ে ‘সমন্বিত শিক্ষার্থী জোটের’ জিএস প্রার্থী মাজহারুল ইসলাম বলেন, ক্যাম্পাসে জাকসু নির্বাচনের সুস্থ আমেজে অনেকের দুরভিসন্ধিমূলক আচরণ পরিলক্ষিত হচ্ছে। তারা মীমাংসিত কিছু বিষয়কে সামনে এনে নির্বাচনী পরিবেশকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যের ব্যাপারে আমরা উদ্বিগ্নতা প্রকাশ করছি। একইসাথে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ক্যাম্পাসে পোস্টারিংয়ের ব্যাপার প্রশাসন আমলে নেবে বলে আশা করছি।
 
তিনি আরো বলেন, এছাড়া অনলাইন মাধ্যমে বিভিন্ন প্রগতিশীল রাজনৈতিক ব্যক্তিত্ব আমাদের নারী প্রার্থীকে আক্রমণাত্মক ও অসম্মানজনক মন্তব্য করছে দেখতে পাচ্ছি। এব্যাপারে আমরা প্রশাসনের প্র্যাক্টিক্যাল ভূমিকা দেখতে চাই।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জাকসু   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close