শুক্রবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       ● নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       ● আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      ● সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      ● সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       ● আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      ● লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      ● কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      ● প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ● ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      ● অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ● ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘নির্যাতনে অতিষ্ঠ হয়ে’ যুবদল নেতাকে খুন করেন স্ত্রী
খুলনা ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৫:১৫ পিএম আপডেট: ২৬.০৮.২০২৫ ৫:২২ PM
যুবদল নেতা এস এম শামীম

যুবদল নেতা এস এম শামীম

পারিবারিক কলহের জেরে যুবদল নেতা এস এম শামীমকে হত্যার দায় স্বীকার করেছেন তাঁর স্ত্রী ফাতেমা আক্তার বৃষ্টি। 

মঙ্গলবার (২৬ আগস্ট) বেলা ১১টার দিকে খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার টিএম মোশাররফ হোসেন।

পুলিশ জানায়, বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছিল। শামীম প্রায়ই স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। এতে ক্ষুব্ধ হয়ে বৃষ্টি মামাতো ভাই ওবায়দুল্লাহকে হত্যার কাজে সহায়তার জন্য বাড়িতে ডেকে নেন। ঘটনার আগের দিন তিনি মামাতো ভাইকে নিজের নির্যাতনের কথা জানিয়ে স্বামীকে হত্যার পরিকল্পনা শেয়ার করেন।

ঘটনার রাতে খাবার শেষে শামীম ও তাঁর স্ত্রী তৃতীয় তলার একটি ফাঁকা ফ্ল্যাটে যান। কিছুক্ষণ পর সেখানে যায় ওবায়দুল্লাহ। বৃষ্টির ইশারায় ওবায়দুল্লাহ ছুরি দিয়ে শামীমের ঘাড়ে কোপ দেন। শামীম ঘটনাস্থলেই মারা যান। হত্যার পর তারা দু’জন অস্ত্রটি পাশের জলাশয়ে ফেলে স্বাভাবিকভাবে শামীমের মায়ের সঙ্গে কথা বলতে থাকেন।

পুলিশ সুপার জানান, শুরুতে ঘটনাটি ক্লুলেস ছিল। নিহতের মা রশিদা খাতুন অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছিলেন। পরে পুলিশের তদন্তে ঘটনার রহস্য উদঘাটিত হয় এবং বৃষ্টি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ওবায়দুল্লাহর বয়স কম হওয়ায় তাকে যশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাত ১১টার দিকে খুলনার ডুমুরিয়া উপজেলার আঠারোমাইল এলাকার তিনতলায় নিজ বাড়িতে খুন হন শামীম। তিনি সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্বদেশ প্রতিদিন/ আরএফ


আরও সংবাদ   বিষয়:   যুবদল   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close