প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ৫:১৩ পিএম আপডেট: ২৬.০৮.২০২৫ ৫:১৮ PM

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
শেরপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৬ আগস্ট) ভোরে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।
ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদি হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ২ হাজার ৩৬৪ পিস ভারতীয় শাড়ি, আড়াই লাখ পিস বিড়ি, ৫০০ পিস গামছা, এক হাজার ১৫০ কেজি মটরশুটি, একটি মোটরসাইকেল ও চারটি গরু জব্দ করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫১ লাখ ১৪ হাজার টাকা।